মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
28.2 C
Dhaka

গিগাবাইট ব্রান্ডের ৭ ল্যাপটপ বাজারে উন্মুক্ত করলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাংলাদেশের বাজারে নিয়ে এলো গিগাবাইট ব্রান্ডের নতুন ৭টি মডেলের উচ্চ গতিসম্পন্ন ল্যাপটপ।

২৩ নভেম্বর রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ন অনুষ্ঠানে গেমার এবং কনটেন্ট ক্রিয়েটরদের কাজের উপযোগী এই ল্যাপটপগুলো উন্মোচন করা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান, চ্যানেল বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ এবং সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো: শাহিদ উল মুনীর। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গিগাবাইট কান্ট্রি হেড খাজা মো: আনাস খান। অনুষ্ঠানে এ্যারো ১৫ ওলেড কেবি, এ্যারো ১৫ এসবি, এ্যারো ১৭ এসবি, অরাস ৭ কেবি, অরাস ৫ কেবি, অরাস ৫ এমবি ১৬ জিবি এবং অরাস ৫ এমবি ৮ জিবি  মডেলের ল্যাপটপগুলোর গুনাগুন তুলে ধরা হয়।

এ্যারো ১৫ ওলেড কেবি : ইন্টেলের দশম জেনারেশনের কোর আই সেভেন প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে । গেমিং এর জন্য বানানো এই ল্যাপটপে থাকছে ১৬ জিবি  ডিডিআর ৪ র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি। এই ল্যাপটপের বাজার মুল্যঃ ২০৩,০০০ টাকা। এ্যারো ১৫ এসবি: এই ল্যাপটপটিতে ব্যাবহার করা হয়েছে দশম জেনারেশনের ইন্টেল কোর আই সেভেন প্রসেসর । বাজার মুল্যঃ ১৬৪,০০০ টাকা।

এ্যারো ১৭ এসবি: গেমারদের জন্য তৈরি এই ল্যাপটপটিতে ব্যাবহার করা হয়েছে দশম জেনারেশনের ইন্টেল কোর আই সেভেন প্রসেসর। মুল্যঃ ১৭৩,০০০ টাকা। অরাস ৭ কেবি: দশম জেনারেশনের ইন্টেলের কোর আই সেভেন প্রসেসর ব্যাবহার করা হয়েছে  সাথে  ১৬ জিবি ডিডিআর ৪ র‍্যাম সহ স্টোরেজ হিসেবে থাকছে  ৫১২ জিবি এসএসডি। বাজার মুল্যঃ ১৫৬,০০০ টাকা।

অরাস ৫ কেবি: এতে রয়েছে দশম জেনারেশনের ইন্টেলের কোর আই সেভেন প্রসেসর, ১৬ জিবি ডিডিআর ৪ র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি। বাজার মুল্যঃ ১৪৭,০০০  টাকা। অরাস ৫ এমবি ১৬ জিবি: এই গেমিং ল্যাপটপটিতে রয়েছে দশম জেনারেশনের ইন্টেলের কোর আই সেভেন প্রসেসর ব্যাবহার করা হয়েছে, ১৬ জিবি ডিডিআর ৪ র‍্যাম সহ স্টোরেজ হিসেবে আছে  ৫১২ জিবি এসএসডি।  বাজার মুল্যঃ ১২৮,০০০  টাকা।

অরাস ৫ এমবি ৮ জিবি: প্রায় একই রকম দেখতে এই মডেলটিতে রয়েছে দশম জেনারেশনের ইন্টেলের কোর আই ফাইভ প্রসেসর, ৮ জিবি ডিডিআর ৪ র‍্যাম, ৫১২ জিবি এসএসডি, ১৫.৬ ” এফএইচডি ডিসপ্লে এবং জিটিএক্স ১৬৫০ টি আই ৪ জিবি ডিডিআর৬ গ্রাফিক্স কার্ড । অন্যান্য ফিচার হিসেবে থাকছে, ওয়াই ফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম , ১৫ টি কালার সম্পৃক্ত ব্যাকলিট কি-বোর্ড । বাজার মুল্যঃ ৯২,০০০  টাকা।

ল্যাপটপগুলো বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় আইটি শপগুলোতে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি