সোমবার, জুলাই ১৩, ২০২৬
26.1 C
Dhaka

ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ই-কমার্সে দক্ষতা উন্নয়নে এটুআই ও বিসিকের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসায় অন্তর্ভুক্তকরণ ও তাদের সার্বিক ডিজিটাল দক্ষতা উন্নয়নে ০৯ ফেব্রুয়ারি ২০২১ আইসিটি টাওয়ারে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিসিক-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ মোস্তাক হাসান এনডিসি এবং এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নাগরিক সেবায় উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে বিসিক এবং এটুআই যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোক্তাদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরিতে সহায়তা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় মার্কেট সংযোজন সহায়তা প্রদান করবে এটুআই।

আগামীতে বিসিক-এর প্রশিক্ষণ কেন্দ্রসমূহে বাজারমুখী দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদান এবং এর শিল্পনগরীসমূহে ‘অন-দা-জব’ প্রশিক্ষণ বা এ্যাপ্রেন্টিসশিপ বাস্তবায়নে সহায়তা প্রদান করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর বাস্তবায়নাধীন ও ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই প্রোগ্রাম তথ্য প্রযুক্তি নিয়ে নানা ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

এর আওতায় নাগরিক সেবা সহজিকরণ, ডিজিটাল সেবায় রূপান্তর, জাতীয় ডিজিটাল সিস্টেমসমূহের সঙ্গে ইন্টিগ্রেশন এবং ডিজিটাল সেবা প্রদান ব্যবস্থার বাস্তবায়নে এটুআই এবং বিসিক এক সঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে এটুআই এবং বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

জামাল ভূঁইয়ার সাথে অপোর অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড়...

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি