মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

বিজ্ঞানে নারী ও মেয়েবিষয়ক দিবস উদযাপন, শুক্রবার উচ্চশিক্ষা বিষয়ে সেশন

টেকভিশন২৪ ডেস্ক: আজ ১১ ফেব্রুয়ারি ২০২১ বিজ্ঞানে নারী ও মেয়েবিষয়ক আন্তর্জাতিক দিবস। ২০১৫ সাল থেকে প্রতিবছরে ১১ই ফেব্রুয়ারী পালিত হয়ে আসছে জাতিসংঘ ঘোষিত “International Day of Women and Girls in Science” হিসেবে।

এই দিবসের মূল প্রতিপাদ্য বিজ্ঞানে নারীদের সমান ও সম্পূর্ণ অধিগম্যতা এবং বিজ্ঞানে নারীদের অবদানকে স্বীকৃতি দেয়া। এই আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি নারী ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আয়োজন করছে বিজ্ঞান অগ্রযাত্রায় নারী নামে অনলাইন আয়োজন।

আয়োজনটি হবে দুইদিন ব্যাপী। এ উপলক্ষে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুধু নারী শিক্ষার্থীদের নিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করবেন বিজ্ঞান গবেষণায় প্রতিষ্ঠিত দুইজন নারী গবেষক। তাঁরা হলেন  সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ও অধ্যাপক ড. ইয়াসমিন হক এবং Wi-STEM: Women in STEM এর প্রতিষ্ঠাতা এবং যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের পোস্ট ডক্টরাল রিসার্চার ড. তনিমা তাসনিম অনন্যা।

বিজ্ঞান গবেষণায় নারী বিষয়ক আলোচানায় তাঁরা নিজেদের কাজ ও গবেষণায় নারীদের অবদান বিষয়ে কথা বলবেন। তাঁদের সঙ্গে বিজ্ঞানে আগ্রহী প্রায় একশো জন নারী শিক্ষার্থী আলোচনায় অংশ নিবে।

এছাড়া বিদেশে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার জন্য একটি জুম সেশনের আয়োজন করা হয়েছে। যেখানে মেয়েরা সরাসরি বিদেশে অধ্যয়নরত আমাদের দেশের নারী শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে পারবে। বিদেশে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার  জুম সেশনে আলোচক হিসেবে থাকবেন ঈশিকা আগারওয়াল, শিক্ষার্থী, অ্যাপ্লাইড ম্যাথমেটিকস এবং ইকোনোমিক্স, হার্ভার্ড ইউনিভার্সিটি ও সালসাবিল আশরাফ ভূমিকা, শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স বিভাগ, নিউইয়র্ক ইন্সটিটিউট অব টেকনোলজি। আগামীকাল ১২ ফেব্রুয়ারি রাত ৭:৩০ – ৯:০০ টা পর্যন্ত। আলোচনাটিতে সরাসরি অংশ নিতে পারবে শুধু মেয়েরা।

এছাড়াও দুইদিন ব্যাপী আয়োজনে আরও থাকছে মেয়ে শিক্ষার্থীদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতা। আজ  (১১ ফেব্রুয়ারি ২০২১) সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত মেয়ে ও নারী শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতাটি উন্মুক্ত ছিল। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে পুরষ্কার ও সার্টিফিকেট।

এছাড়া আয়োজন করা হয়েছে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে শিক্ষার্থীদের জন্য ৩ দিনের ‘বিভা’ অল-গার্লস অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপ ২০২১। ভারতীয় উপমহাদেশের বরেণ্য নারী পদার্থবিদ বিভা চৌধুরীর স্মরণে মেয়েদের জন্য আয়োজিত হচ্ছে অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপটি। ১১-১৩ ফেব্রুয়ারি, তিন দিনব্যাপী এই ওয়ার্কশপের পাঠ্যসূচিতে থাকছে মহাবিশ্বের পরিচিতি থেকে শুরু করে সৌরজগতের খুঁটিনাটি, তারামন্ডলী ও তারার জীবনচক্র, এবং হাতে কলমে শেখার মত আরো নানা বিষয়।

প্রতিটি আয়োজনের বিস্তারিত জানতে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ফেসবুক পেজে দেখুন। ফেসবুক লিঙ্ক: fb.com/SPSBZone

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি