মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
27 C
Dhaka

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ইফেক্ট নিয়ে এলো লাইকি

টিভি২৪ ডেস্ক: ‘কমিক বিটস্’ নামে নতুন ব্র্যান্ড ইফেক্ট চালু করলো শর্ট ভিডিও তৈরির অগ্রগামী প্ল্যাটফর্ম লাইকি। গ্রাহকদের শর্ট ভিডিওগুলো আরও আকর্ষণীয়, মজাদার ও আনন্দদায়কভাবে তৈরী করতে নতুন এ ইফেক্ট চালু করেছে প্ল্যাটফর্মটি।

যুগান্তকারী এ পদক্ষেপের মাধ্যমে রিয়েল টাইম আমেরিকান কমিক স্টাইল ইফেক্ট সরবরাহ করে লাইকি বিশ্বের বৃহত্তম শর্ট ভিডিও অ্যাপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। মুখের অভিব্যক্তির রিয়েল টাইম অভিযোজনসহ ইফেক্টটি কমিক তৈরী করে থাকে যা হ্যাশট্যাগ কার্টুনকরি’র অধীনে চালু করা হয়েছে। এআই প্রযুক্তির সহায়তায় লাইকির নতুন কমিক ইফেক্ট ব্যবহারকারীদের মুখের বিবরণ ও স্পষ্ট ভাব নিখুঁতভাবে প্রকাশ করেছে।

আধুনিক এই নতুন ইফেক্টের সাহায্যে গ্রাহকরা তাদের লাইকি আইডি ব্যবহার করে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ফ্যাশানেবল পোস্টার তৈরী করতে পারবেন। সাধারণ ও রুচিশীল বিশেষ এই ফিচারটি ব্যবহারকারীরা একদম বিনামুল্যে উপভোগ করতে পারবেন। যা অন্যান্য শর্ট ভিডিও প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ আলাদা।

বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফা পারভিন জামান মৌসুমী, মুমতাহিনা চৌধুরী টয়া ও সালহা খানম নাদিয়া ইতিমধ্যে আধুনিক এ ইফেক্ট ব্যবহার করে ভিডিও তৈরী করেছেন। অল্প সময়ের মধ্যে আরও অনেক জনপ্রিয় তারকারা মাজাদার এ ফান ওয়াগনে যোগদান করতে চলেছে। ইতিমধ্যে মৌসুমী ও টয়া বিভিন্ন ধরনের এক্সপ্রেশনে শর্ট ভিডিও তৈরী করেছেন এবং কার্টন অ্যাভেটর ইফেক্ট ব্যবহার করে চুলের ম্যাসেস করা ভিডিও করেছেন নাদিয়া।

লাইকির রিসার্চ ও ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) টিম নিখুঁতভাবে গবেষণার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য উপযুক্ত করে তৈরী করেছে। যাতে লাইকি গ্রাহকরা যে কোন মোবাইলে খুব নতুন ইফেক্টটি উপভোগ করতে পারে। এছাড়াও নতুন এ ইফেক্টটি ব্যবহারকারীর মুখের বিভিন্ন বৈশিষ্ট, ত্বকের রং ও পোশাকের স্টাইলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।

লাইকির মুখপাত্র বলেন, কমিক সংস্কৃতিতে অত্যাধুনিক কমিক বিটস্ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যা এসময়ের তরুণদের জন্য প্রযোজ্য। তরুণ ব্যবহারকারীদের অগ্রাধিকার ও তাদের সৃষ্টিশীললতাকে অনুপ্রাণিত করাই হলো আমাদের মূল লক্ষ্য। লাইকির স্লোগান ‘লেট ইউ শাইন’ এর ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের যতটা সম্ভভ বিভিন্ন উপায়ে সৃষ্টিশীলতা প্রকাশে অনুপ্রেরণা দেয় প্ল্যাটফর্মটি।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি