শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
30 C
Dhaka

ব্রডব্যান্ড ইন্টারনেটে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, স্বস্থিতে ব্যবসায়িরা

ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। এ লক্ষ্যে ২৫ আগস্ট আইটিসি, আইআইজি, এনটিটিএন সেবার ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

বিষয়টি নিয়ে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, আমাদের দাবিকৃত অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের ফলে আমরা ব্যবসায়িক লস থেকে পরিত্রাণ পেলাম। এই ভ্যাট প্রত্যাহার না করলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির যে আশঙ্কা ছিল সেটা আর থাকছে না। তিনি আরো বলেন, ভ্যাট জটিলতা সমাধানে আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী শুরু থেকেই উদ্যোগ নিয়েছিলেন।

সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৬ ধারার ১ নং উপধারার ক্ষমতাবলে সরকার ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল ক্যাবল (আইটিসি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্র্যান্সমিশন নেটওয়ার্ক (এনিটিটিএন) সেবার ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন করা থেকে অব্যাহতি দেয়া হলো।

আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানান, আগে আমাদের ৩৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হতো। সরকার অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট প্রতাহারের ফলে মুনাফা ও গ্রাহক সেবা বৃদ্ধি করতে পারবো।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

সর্বশেষ

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি