শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
32 C
Dhaka

কিউডি মেশ রাউটারঃ সেরা বর্ধিত ওয়াই-ফাই কভারেজ এবং পারফরম্যান্স

টেকভিশন২৪ ডেস্ক: কিউডি একটি চীনা প্রযুক্তি কোম্পানি যা নেটওয়ার্কিং এবং যোগাযোগ পণ্য তৈরিতে বিশেষজ্ঞ। বাংলাদশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড কিউডি নেটওয়ার্কিং পণ্যের একমাত্র অনুমোদিত পরিবেশক।

কোম্পানিটি বাংলাদেশে রাউটার, মেশ ওয়াইফাই সিস্টেম, নেটওয়ার্ক সুইচ, ল্যান কার্ড, ইউএসবি ওয়াই-ফাই অ্যাডাপ্টার সহ বেশ কয়েক ধরণের বিশেষায়িত নেটওয়ার্কিং পণ্য সরবরাহ করে।

কিউডির মেশ ওয়াইফাই সিস্টেমের প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এম১২০০(M1200) এবং এম১৩০০(M1300) মডেল দুইটি এবং দুইটি মডেলই ৩টি আলাদা ভ্যারিয়েন্টে (১ প্যাক, ২ প্যাক এবং ৩ প্যাক) বাজারে পাওয়া যাচ্ছে।

তাদের মেশ ওয়াইফাই সিস্টেমে সাধারণত একটি প্রধান রাউটার এবং এক বা একাধিক রাউটার স্যাটেলাইট নোড হিসেবে সংযুক্ত থাকে যা ওয়াইফাই কভারেজ প্রসারিত করতে বিভিন্ন স্থানে স্থাপন করা যেতে পারে। প্রধান রাউটার এবং নোডগুলি একে অপরের সাথে ওয়্যারলেস তরঙ্গ বা তারের মাধ্যমে আন্তঃসংযোগ স্থাপন করে যা ওয়াইফাই ব্যবহারকারীর ডিভাইসগুলিকে নিকটতম অ্যাক্সেস পয়েন্টে সংযোগ করতে দেয় এবং ওয়াইফাই সিগন্যালে কোন বাধা ছাড়াই প্রয়োজন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে নোডগুলির মধ্যে সিমলেস রোমিং এর সুবিধা প্রদান করে।

কিউডির এম১২০০ এবং এম১৩০০ দুইটি মডেলই স্পেসিফিকেশন অনুসারে প্রায় একই। দুটি রাউটারই ডুয়াল ব্যান্ড প্রযুক্তি সম্পন্ন। ১২০০ এমবিপিএস স্পিডের রাউটার দুটি ২.৪ গিগাহার্জ ব্যান্ডে ৩০০ এমবিপিএস এবং ৫ গিগাহার্জ ব্যান্ডে ৮৬৭ এমবিপিএস পর্যন্ত ওয়াই-ফাই স্পিড দিতে সক্ষম।

রাউটারটিতে রয়েছে ২টি ইন্টারনাল ওমনি-ডিরেকশনাল এন্টেনা, যা ব্যবহারকারীকে দিবে বাড়ি কিংবা অফিসের সবখানেই শক্তিশালী ওয়াই-ফাই কভারেজ।

রাউটার দুইটিতে আরও রয়েছে, পেয়ার বাটন, রিসেট বাটন, ১ টি ল্যান(LAN) পোর্ট, ১ টি ওয়ান(WAN) পোর্ট।

রাউটার দুইটির মধ্যে ব্যতিক্রম হচ্ছে এম১৩০০ রাউটারের ল্যান এবং ওয়ান দুইটি পোর্টই গিগাবিট পোর্ট। তাছাড়াও এম১২০০ এর নেটওয়ার্ক কভারেজ মুক্ত স্থানে ১ প্যাক এর আপটু ১৫০০ স্কোয়ার ফিট, ২ প্যাক এর আপটু ৩০০০ স্কোয়ার ফিট, ৩ প্যাক এর আপটু ৪০০০ স্কোয়ার ফিট। এম১৩০০ এর নেটওয়ার্ক কভারেজ মুক্ত স্থানে ১ প্যাক এর আপটু ১৬০০ স্কোয়ার ফিট, ২ প্যাক এর আপটু ৩২০০ স্কোয়ার ফিট, ৩ প্যাক এর আপটু ৪৫০০ স্কোয়ার ফিট।

কিউডি মেশ ওয়াইফাই সিস্টেমগুলি প্রায়শই অ্যাডভান্সড সিকিউরিটি প্রোটোকল, প্যারেন্টাল কন্ট্রোল, সহজে ম্যানেজমেন্ট এবং কনফিগারেশন ইত্যাদি বৈশিষ্ট্যগুলির সাথে আসে৷ এগুলি ওয়াইফাই কর্মক্ষমতা আরও উন্নত করে, ডেড জোন দূর করে এবং একটি বৃহৎ জায়গা বা স্থান জুড়ে একটি স্থিতিশীল এবং দ্রুত ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য উপযুক্ত৷

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি