বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

কমিউনিটি ব্যাংকের সাথে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু

কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের আর্থিক লেনদেন হবে আরো সহজ ও ঝামেলাহীন

টেকভিশন২৪ ডেস্ক : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাথে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হয়েছে। ফলে বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যসহ কমিউনিটি ব্যাংকের সব গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং বিকাশ থেকে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন।

কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা এখন দেশের যে কোন স্থান থেকে ২৪ ঘন্টা, ৩৬৫ দিন লেনদেন করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে। দৈনন্দিন ব্যাংকিং প্রয়োজন মেটাতে এখন ব্যাংক শাখায় যাওয়ার বাধ্যবাধকতা নেই।

পাশাপাশি সারাদেশে ছড়িয়ে থাকা কমিউনিটি ব্যাংকের ১৬৫টি এটিএম বুথ থেকে শতকরা ১.৪৯ হারে ক্যাশ আউট সেবাও নিতে পারবেন বিকাশের সাড়ে পাঁচ কোটি গ্রাহক।

শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও চেয়ারম্যান, কমিউনিটি ব্যাংক, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের বাণিজ্যিক ব্যাংক কমিউনিটি ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী এবং বিকাশের সিইও কামাল কাদীর সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের ফলে বাংলাদেশ পুলিশের সদস্যসহ কমিউনিটি ব্যাংকের সব গ্রাহকের জন্য ব্যাংকিং লেনদেন আরো সহজ, নিরাপদ এবং সময় ও খরচ সাশ্রয়ী হলো। পাশাপাশি আরো বেশি সংখ্যক গ্রাহকের কাছে কমিউনিটি ব্যাংকের সব সৃজনশীল সেবাকে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি হলো।

এই সেবা পেতে প্রথমে গ্রাহকদের বিকাশ অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্ট ও কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লিংক স্থাপন করতে হবে। লিংক স্থাপনের ক্ষেত্রে উভয় অ্যাকাউন্টের কেওয়াইসি তথ্য একই হতে হবে। লিংক স্থাপন হয়ে গেলে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ এর মাধ্যমে কমিউনিটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন এবং প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন। পাশাপাশি কমিউনিটি ব্যাংকের অ্যাপ ‘কমিউনিটি ক্যাশ’ থেকেও বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন গ্রাহক। কমিউনিটি ক্যাশ অ্যাপে নিজের অথবা প্রিয়জনের নম্বর বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করে এই অ্যাড মানি সেবা নেয়ার সুযোগ থাকবে।

আবার ব্যাংকে না গিয়ে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের ‘ট্রান্সফার মানি’ এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিতে পারবেন। উল্লেখ্য, অ্যাড মানি বা ট্রান্সফার মানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ‘ট্রানজেকশন লিমিট’ প্রযোজ্য হবে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুই বছর আগে কমিউনিটি ব্যাংক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমরা পুলিশের ব্যাংক করতে চাইনি। আমরা জনগণের জন্য ব্যাংক করেছি। কারণ পুলিশ কমিউনিটির জন্য, মানুষের জন্য কাজ করে।

তিনি বলেন, কমিউনিটি ব্যাংক গত দুবছরে অনেক দূর এগিয়েছে। আগামীতে এর গতি আরও ত্বরান্বিত হবে এতে কোন সন্দেহ নেই।

তিনি বলেন, বিকাশ দেশে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং অনেক জনপ্রিয় হয়েছে।

বিকাশ এর সাথে কমিউনিটি ব্যাংকের আজকের চুক্তি কমিউনিটি ব্যাংকের আর্থিক লেনদেনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী বলেন, “যাত্রা শুরুর মাত্র ২ বছরের মধ্যে বাংলাদেশ পুলিশের সদস্যসহ অসংখ্য গ্রাহকের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আমরা প্রযুক্তিভিত্তিক আধুনিক সব সেবা যুক্ত করেছি। বিকাশের সাথে এই দ্বিমুখী লেনদেন আমাদের গ্রাহকদের আরো বৈচিত্র্যময় এবং সৃজনশীল সেবা নেয়ার সুযোগ এনে দিল।”

বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, “আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ বাহিনীর সদস্যরা নিরন্তর কাজ করে চলেছেন। কমিউনিটি ব্যাংকের সাথে আমাদের এই যৌথ সেবা তাঁদের প্রতিদিনকার প্রয়োজনসহ যেকোন জরুরী আর্থিক লেনদেনকে সহজ করবে এবং দূরে থেকেও পরিবার ও স্বজনের পাশে থাকার সুযোগ এনে দেবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি