রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

জিপির গ্রাহকদের জন্য গ্যালাক্সি জেড সিরিজ প্রি-অর্ডার শুরু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু করেছে গ্রামীণফোন। যেসব গ্রাহক গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি অথবা জেড ফ্লিপ৩ ফাইভজি ডিভাইসের সাথে দেশজুড়ে বিস্তৃত ফোরজি নেটওয়ার্ক উপভোগ করতে চান, তাদের জন্য স্যামসাং এর টেলিকম অপারেটর পার্টনার গ্রামীণফোন নিয়ে এসেছে বিভিন্ন আকর্ষণীয় প্রি-অর্ডার ডিল ও অফার।

গ্রামীণফোন গ্রাহকরা ৩৬ মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই সুবিধাসহ গ্রামীণফোন বিক্রয় চ্যানেলের মাধ্যমে প্রি-অর্ডার দেওয়ার মাধ্যমে বিভিন্ন প্রি-অর্ডার অফার, যেমন- ক্যাশব্যাক, বিনামূল্যে গ্যালাক্সি বাডস এবং ইএমআই ক্যাশব্যাক পেতে পারেন। এই অফার চলবে ২১ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।

এছাড়াও, গ্রামীণফোন ডিভাইস ইনস্যুরেন্স সাবস্ক্রিপশন ফি-তে দিচ্ছে ২০ শতাংশ ছাড় এবং ফ্রি ইন্টারনেট বান্ডল অফারের সাথে জিপি স্টার প্ল্যাটিনাম স্ট্যাটাস। এছাড়াও, এই অত্যাধুনিক দু’টি স্মার্টফোনের ক্রেতাদের জন্য গ্রামীণফোন দিচ্ছে জিপি ব্র্যান্ডেড পোলো টি-শার্ট, হ্যান্ডসেট হোল্ডার এবং ল্যাপটপ ব্যাগের মতো আকর্ষণীয় উপহার।

এই দুর্দান্ত মানের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনের সাথে গ্রাহকদের মোবাইল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার টেক-লিডার স্যামসাং-এর জেড সিরিজের গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ও গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভজি ফোল্ডেবল স্মার্টফোন দু’টিতে রয়েছে চমকপ্রদ ক্যামেরা, যা ফ্লেক্স মোড, ডুয়াল প্রিভিউ, রিয়ার ক্যামেরা সেলফি ও প্রো ক্যামেরার সাথে ফটোগ্রাফিতে দিবে অনন্য অভিজ্ঞতা। পানি প্রতিরোধী ফোল্ডেবল ফোন হিসেবে এই দুটি স্মার্টফোন সারা বিশ্বের স্মার্টফোন বাজারে অগ্রগণ্য। গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ফ্যান্টম ব্ল্যাক ও ফ্যান্টম গ্রিন রঙে; এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি ফ্যান্টম ব্ল্যাক, গ্রিন এবং ক্রিম রঙে পাওয়া যাবে।

গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ কর্মক্ষমতা বৃদ্ধি ও চিত্তাকর্ষক বিনোদনের জন্য যারা স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য দুর্দান্ত পারফর্মেন্স, অসাধারণ ডিসপ্লে ও ফোল্ডেবল ডিভাইসে প্রথমবারের মতো এস পেন২ সাপোর্টের সাথে জেড ফোল্ড৩ ফাইভজি নিঃসন্দেহে একটি মাল্টিটাস্কিং পাওয়ারহাউস। আর যারা স্টাইলের সাথে কার্যকরী ফিচার পেতে আগ্রহী তাদের জন্য মসৃণ, হালকা ও পকেটে বহনের উপযোগী ডিজাইন, উন্নত ক্যামেরা ফিচার এবং যেকোন সময় তাৎক্ষণিকভাবে ব্যবহারের উপযোগী সুবিশাল কাভার স্ক্রিন৩ এর সাথে জেড ফ্লিপ৩ একটি আদর্শ ডিভাইস।

বাংলাদেশে গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভজি স্মার্টফোন দু’টি যথাক্রমে ১,৮৪,৯৯৯ টাকা এবং ১,০৯,৯৯৯ টাকায় প্রি-অর্ডার করা যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি