শনিবার, অক্টোবর ৩, ২০২৬
28.9 C
Dhaka

স্নাতকদের জন্য Affine ব্লকচেইন হ্যাকাথন

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পে ব্লকচেইন সফটওয়্যার প্রকৌশলী হতে আগ্রহী স্নাতকদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির চাহিদা, প্র্যাকটিস এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানানোর জন্য আগামী ২৮ ও ২৯ অক্টোবর তারিখে রাজধানীর ঢাকায় আয়োজন করা হচ্ছে “Affine ব্লকচেইন হ্যাকাথন ২০২২” এর।  

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে স্নাতক পড়ুয়াদের জন্য রাজধানীর মহাখালীতে দুইদিনব্যাপী এই আয়োজন করা হচ্ছে।  বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় Web3 কোম্পানি Wind এবং Anchorblock- এর যৌথ সহযোগিতায় আয়োজিত এই আয়োজনে বিজয়ীদেরকে সর্বমোট দেড় লক্ষ টাকার প্রাইজমানি দেয়া হবে বলে জানান আয়োজকেরা।  এ হ্যাকাথনে অংশ নিতে হলে আগ্রহীদের ২/৩ জনের একটা দল গঠন করে একটা নির্দিষ্ট আইডিয়া সম্পর্কে ধারণা দিয়ে নিবন্ধন করতে হবে।  নিবন্ধিত দলগুলোর মধ্য থেকে বাছাইকৃতদেরকে নিয়ে রাজধানীর মহাখালীতে একটানা ৩৪ ঘন্টার হাক্যাথন আয়োজন করা হবে।  

আয়োজকেরা জানান – সদ্য বিশ্ববিদ্যালয় স্নাতকদের তত্ত্বীয় ভিত্তিটা খুব ভাল হয়।  কিন্তু, কখনো কখনো বাস্তব অভিজ্ঞতার অভাবে আরদ্ধ জ্ঞান প্রয়োগে সীমাবদ্ধতা তৈরি হয়। এছাড়া পড়ার সময় ইন্ডাস্ট্রি এক্সপোজারের সুযোগও সবাই পায় না। ফলে, কিছুটা ঘাটতি থেকেই যায়।

এই হ্যাকাথনের উদ্দেশ্য অংশগ্রহণকারীদের এই ঘাটতি দূরীকরণে সাহায্য করা এবং ইন্ডাস্ট্রির কিছু মৌলিক প্র্যাকটিসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।  বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ এবং আইটি ইন্ডাস্ট্রিতে ব্লকচেইন সফটওয়্যার প্রকোশলী হিসাবে যোগ দিতে আগ্রহীদের জন্যই এই 

হ্যাকাথন। এই হ্যাকাথন থেকে নির্বাচিতদের দেশের বিভিন্ন ওয়েব৩ কোম্পানীতে ইন্টার্নশীপ ও ফেলোশীপের সুযোগ দেওয়া হবে। 

এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান Affine এর প্রধান কারিগরি কর্মকর্তা তারিক আদনান মুন জানান যে, আমাদের দেশে মেধাবী সফটওয়্যার প্রকৌশলী রয়েছে।  কিন্তু উচ্চ আইকিউ ও কারিগরী দক্ষতা থাকা স্বত্ত্বেও অনেকেরই ব্লকচেইন প্রযুক্তি সম্পর্ক ধারণা কম।  যার দরুন আমাদের দেশে খুব কম সংখ্যক ব্লকচেইন প্রকৌশলী রয়েছে।  তিনি মনে করেন এই আয়োজনটি স্থানীয় টেকি স্নাতকদের তাদের মেধা যাচাই করার একটি সুযোগ করে দিচ্ছে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান জানালেন, “আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে ব্লকচেইন সফটওয়্যার ধারণাটি এখনো পোক্ত হয়নি।  তাছাড়া পড়াশোনার সময় ইন্ডাস্ট্রির সঙ্গেও সে অর্থে এটাচমেন্ট তৈরি হয় না।  এই উদ্যোগটি সেই অভাব পূরণ করবে।  সেই সাথে আগ্রহীদেরকে ব্লকচেইন সফটওয়্যার প্রকোশলী হিসেবে গড়ে তুলতে আরো বেশি সহায়ক হবে।  তিনি আশা করেন, কারিগরি কোম্পানিগুলো এগিয়ে আসলে এই ধরণের আয়োজনকে আরও বড়ো আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব।

এই হ্যাকাথনে আগ্রহীরা https://www.facebook.com/events/516857839946015 ঠিকানায় বিস্তারিত জানতে পারবেন।  আগামী ২৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে https://hackathon.affinedefi.com লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।  আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিস্ট্রেশন নেয়া হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি