সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
27 C
Dhaka

অপো সার্ভিস ডে’র ২ বছর পূর্তিতে চলছে দুই মাসব্যাপী কার্নিভাল

টেকভিশন২৪ ডেস্ক: অপো সার্ভিস ডে বছর পূর্তি উদযাপন উপলক্ষে এবং ক্রমাগত সমর্থন প্রদানের জন্য ব্যবহারকারীদের ধন্যবাদ জানাতে একটি কার্নিভালের আয়োজন করেছে অপো। দুই মাসব্যাপী কার্নিভালটি গত অক্টোবর থেকে শুরু হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। কার্নিভাল চলাকালীন ব্যবহারকারীরা তিন ধরনের সেবা নিতে পারবেনমেইনবোর্ড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ৫০ শতাংশ, স্ক্রিন রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং ব্যাক কাভারের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করার সুযোগ থাকছে। 

২০২০ সালের ১০ অক্টোবর অপো সার্ভিস ডে প্রাথমিকভাবে ৮টি রাষ্ট্র বা অঞ্চলে চালু করা হয়। এর পর, অপো গত জুনে সুপার সার্ভিস ডে-তে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে এবং আনুষ্ঠানিকভাবে তাদের সার্ভিস ডে ১ দিন থেকে বাড়িয়ে ৩ দিনে করে। অর্থাৎ প্রতি মাসের ১০-১২ তারিখ এ সার্ভিস ডে হবে। এরই ধারাবাহিকতায়, ১০ অক্টোবর অপো সার্ভিস ডে  ২ বছর পূর্ণ করে, যা নতুন একটি মাইলফলক তৈরি করেছে। এখন পর্যন্ত, অপো ব্যবহারকারীরা সারা বিশ্বের ২৪টি দেশ/অঞ্চলে ৯০০টিরও বেশি সেবা কেন্দ্রে সার্ভিস ডে’তে ৮টি প্রধান বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন।

“ইন্সপায়ারিং”হলো অপো’র সেবা কেন্দ্রিক দর্শনের অন্যতম মূলমন্ত্র। সার্ভিস ডে অনুষ্ঠানের উদ্দেশ্য শুধুমাত্র ফোন মেরামত নয়, বরং এর ব্যবহারকারীদের বন্ধুত্বপূর্ণ সেবা প্রদান করা। ব্যবহারকারীদের জন্য সেবা প্রদানের প্রক্রিয়াটি শুধুমাত্র তাদের ফোনের সমস্যাগুলো সমাধান করার জন্য নয়, বরং তাদের নতুন দক্ষতা অর্জন ও নতুন জ্ঞান প্রসারিত করতে সহায়তা করে। এটি অপো’র জন্য এমন একটি আয়োজন যেখানে তারা ব্যবহারকারীদের মতামত শুনে থাকেন, যা ক্রমাগত এর পণ্য ও পরিষেবাগুলোকে ‘অপ্টিমাইজ’ করা এবং যৌথ পথচলায় নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করে।

ভবিষ্যতে অপো আরও বন্ধুত্বপূর্ণ ও পেশাদারভাবে সেবা দিতে সচেষ্ট থাকবে এবং ব্যবহারকারীদের সাথে নিয়ে পরবর্তী ২ বছর একসাথে এগিয়ে যাবে! আগামী ১০-১২ নভেম্বর অনুষ্ঠিতব্য সার্ভিস ডে-তে অপো’র সাথে আবার দেখা হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://support.oppo.com/bd/serviceday/

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি