বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
27 C
Dhaka

ফোন বিক্রিতে সেরা অবস্থানে শাওমি

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়ার বৃহত্তম মোবাইল মার্কেট ভারতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সবাইকে ছাড়িয়ে সেরা অবস্থানে আছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এ মাইলফলকে স্যামসাংকেও টপকে গেছে শাওমি। মার্কেট রিসার্চ ফার্ম ক্যানালিসের এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

রিপোর্টের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে স্মার্টফোনের চাহিদা ৬ শতাংশ হ্রাস পেয়েছে। তা সত্ত্বেও শাওমি যথেষ্ট ডিভাইস বিক্রি করেছে।

ক্যানালিসে প্রকাশিত তথ্য বলছে, তৃতীয় প্রান্তিকে শাওমি ভারতে ৯.২ মিলিয়ন ইউনিট ডিভাইস বিক্রি করেছে, যার মার্কেট শেয়ার ২১ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাং ৮.১ মিলিয়ন ইউনিট শিপিং করেছে, মার্কেট শেয়ার ১৮ শতাংশ।

রিপোর্টে আরও বলা হয়েছে, ভিভো ও তার সাব-ব্র্যান্ড আইকিও০ মিলে ৭.৩ মিলিয়ন ইউনিট ডিভাইস বিক্রি করেছে, মার্কেট শেয়ার ১৬ শতাংশ। ৭.১ মিলিয়ন ইউনিট ফোন বিক্রি করে চতুর্থ স্থানে রয়েছে অপো।

এ বিষয়ে ক্যানালিস বিশ্লেষক সান্যাম চৌরাসিয়া বলেন, এই সময়ে ভারতে নানা উৎসব থাকায় তৃতীয় ত্রৈমাসিকের শেষ কয়েক সপ্তাহ জুড়ে কনজিউমার ডিমান্ড বৃদ্ধি পেয়েছিল। তবে মুদ্রাস্ফীতির প্রভাবে এন্ট্রি-লেভেল ডিভাইসের সেল এই বছর হ্রাস পেয়েছে। যেখানে মিড থেকে প্রিমিয়াম রেঞ্জের ফোন তুলনামূলকভাবে ভালো বিক্রি হয়েছে।

এই সময়ে অ্যাপল প্রিমিয়াম সেগমেন্টকে রীতিমতো নেতৃত্ব দিয়েছে। সদ্য বাজারে আসা আইফোন ১৪ সোল্ড আউট হয়ে গেছে রিটেল প্ল্যাটফর্মে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি