শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২’- এ বাংলাদেশে সরাসরি প্রথম অংশগ্রহণ

টেকভিশন২৪ ডেস্কঃ জার্মানিতে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২’-এ প্রথমবারের মতো সরাসরি অংশগ্রহণ করছে বাংলাদেশ। জার্মানির ডর্টমুন্ডে আজ থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২৪তম আসরে দেশের দুটি দল ‘টিম লেইজি-গো’ এবং ‘রোবনিয়াম বাংলাদেশ’ অংশ নিচ্ছে ।  এ অলিম্পিয়াডে অংশ নেয়া দুটি দলের দুজন করে মোট চারজন প্রতিযোগী রয়েছেন।  টিম ‘টিম লেইজি-গো’র সদস্যরা হলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ইকবাল সামিন পৃথুল এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের তওসিফ সামিন। আর টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’ এ রয়েছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের মাধ্যমিক পরীক্ষার্থী ইসরাফিল শাহীন অরণ্য এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র মীর মুহাম্মদ আবিদুল হক।  বাংলাদেশ থেকে অংশ নেয়া দলগুলোর দলনেতা হিসেবে আছেন রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২ এর বাংলাদেশ দল।

আয়োজকরা জানান, এবার প্রতিযোগীরা নিজেদের খরচেই এই আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছে।  সহযোগিতা করছে জেআরসি বোর্ড এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।  ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের আয়োজন প্রসঙ্গে আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘২০২০ সালে আমরা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয়েছি। বাংলাদেশ ডাব্লিউআরও-এর এশিয়ার ২৫তম এবং বিশ্বব্যাপী সদস্যদের মধ্যে ৮৪তম সদস্য। সেবার প্রতিযোগিতার আসর হয়নি। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নেয় বাংলাদেশ।  প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ দশম স্থান অর্জন করেছে।  সেবার বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশগ্রহণ করেছিল।  এবছরের আয়োজনে সশরীরে বিশ্বের ৭৩টি দেশের প্রায় তিন শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের দেশের ছেলেরা। ’ একই সাথে বাংলাদেশে রোবটিক চর্চায় ব্যাপক সম্ভাবনা আছে উল্লেখ করে রোবটিক্স নিয়ে কাজ করা শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা করার আহ্বানও জানান তিনি। 

বাংলাদেশ দলের উপ-দলনেতা মাহেরুল আজম কোরেশী এ দেশ থেকে অংশ নেয়া দলগুলো সম্পর্কে বলতে গিয়ে জানান, জার্মানিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফাইনালের ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ‘টিম লেইজি-গো’ এবং ‘ফিউচার ইনোভেটরস’ ক্যাটাগরিতে ‘রোবনিয়াম বাংলাদেশ’ দেশের প্রতিনিধিত্ব করবে।

এর আগে গত মাসে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২ –  বাংলাদেশ এর জাতীয় পর্ব’।  জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পের সাফল্য এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হয়। 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি