শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২-এ জেআরসি বোর্ড ব্যবহার করেই বিশ্বে তৃতীয় হলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্কঃ জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২-এ প্রথমবারের মতো সরাসরি অংশ নিয়েই বাজিমাত করেছে বাংলাদেশ। এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে টিম লেইজি-গো বিশ্বের ২৪ দেশের সাথে প্রতিযোগিতা করে তৃতীয় স্থান অর্জন করেছে।অন্যদিকে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে রোবনিয়াম বাংলাদেশ ৩২ দেশের সাথে প্রতিযোগিতা করে অষ্টম স্থান অর্জন করেছে। সারা বিশ্বের ৭৩ দেশের ৩৭৫ টি দলের প্রায় এক হাজার তিন শতাধিক প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। জার্মানির ডর্টমুন্ডে অনুষ্ঠিত অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২৪তম আসরে দেশের দুটি দলের দুজন করে মোট চারজন প্রতিযোগী এ অলিম্পিয়াডে অংশ নেয়।

বিস্তারিত জানতেঃ https://shorturl.at/pFJRX 

বাংলাদেশ থেকে অংশ নেয়া টিম লেইজি-গোর সদস্যরা হলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ইকবাল সামিন পৃথুল এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের তওসিফ সামিন। আর টিম রোবনিয়াম বাংলাদেশ এ রয়েছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের মাধ্যমিক পরীক্ষার্থী ইসরাফিল শাহীন অরণ্য এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র মীর মুহাম্মদ আবিদুল হক। বাংলাদেশ থেকে অংশ নেয়া দলগুলোর দলনেতা হিসেবে ছিলেন রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী ।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের এই অর্জনের বিষয়ে কথা বলতে গিয়ে টিম লেইজি-গোর সদস্য ইকবাল সামিন পৃথুল জানান,”বাংলাদেশে রোবট তৈরী থেকে শুরু করে জার্মানির ভিসা পাওয়া পর্যন্ত অনেক প্রতিকূলতার সম্মুখীন হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, জাতীয় আয়োজকেরা এবং জার্মান প্রবাসীদের সহযোগিতার ফসল আজকের এই পুরস্কার।“

বাংলাদেশর ডিজাইন করা জেআরসি বোর্ড যা আগামীদিনের রোবটিক্স আর আইওটিকে মাথায় রেখেই ডিজাইন করা এবং যে বোর্ডে কমিউনিকেশন করতে আলাদা করে ওয়াইফাই ও ব্লুটুথ  এর প্রয়োজন হয় না। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর স্যারের নামাঙ্কিত এই বোর্ড ব্যবহার করেই সারা বিশ্বে নিজেদের অবস্থান জানান দিল বাংলাদেশ।

আয়োজকেরা জানান, এবার প্রতিযোগীরা নিজেদের খরচেই এই আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছে। সহযোগিতা করছে জেআরসি বোর্ড এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের আয়োজন প্রসঙ্গে আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘২০২০ সালে আমরা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয়েছি। বাংলাদেশ ডাব্লিউআরও-এর এশিয়ার ২৫তম এবং বিশ্বব্যাপী সদস্যদের মধ্যে ৮৪তম সদস্য। সেবার প্রতিযোগিতার আসর হয়নি। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নেয় বাংলাদেশ।  প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ দশম স্থান অর্জন করেছে। সেবার বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশগ্রহণ করেছিল।  এবছরের আয়োজনে সশরীরে বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দেশের নাম উজ্জ্বল করেছে আমাদের দেশের ছেলেরা। ’ সেই সাথে জার্মান প্রবাসীদের আতিথিয়তা এবং সহায়তার জন্য তাদেরকে কৃতজ্ঞতাও জানান তিনি।  

উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২ –  বাংলাদেশ এর জাতীয় পর্ব’।  জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পের সাফল্য এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হয়। আয়োজকেরা আরও জানান, আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ১০ টায় দেশের মাটিতে পা রাখবে আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ী বাংলাদেশ এই দল।  

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি