শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

উদ্ভাবকরা স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ: কোইকা এলামনাই নাইট অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্কঃ “চারটি স্তম্ভের ভিত্তিতে আমরা সফলভাবে আমাদের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়ন করেছি এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ভিশন অর্জনে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের উদ্ভাবকরা স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ।

স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে তরুণসহ সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের সুযোগগুলোকে কাজে লাগিয়ে উন্নত আগামীর পথে এগিয়ে যাক আমাদের নতুন প্রজন্ম। আমরা চাই কোরিয়ার সাথে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হোক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হোক।” – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকাতে অনুষ্ঠিত কোইকা বাংলাদেশ এলামনাই নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্মার্ট
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
প্রতিমন্ত্রী পলক বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে কোরিয়া কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রতিচ্ছবি তার বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন বাংলাদেশ কোরিয়া একসাথে কাজ করার বেশ সুযোগ রয়েছে। এক্ষেত্রে KOICA বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখছে।
 
অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন উপস্থিত ছিলেন। তিনি বলেন বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে একটি সুন্দর সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে একসঙ্গে কাজ করার বেশ সুযোগ ও সম্ভাবনা রয়েছে। তিনি KOICA এবং সরকারের বিভিন্ন কর্মকর্তার সাথে চলমান বিভিন্ন প্রকল্পে সম্প্রতি ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি কোরিয়া এর শিল্প, বাণিজ্য এবং অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ে আলোকপাত করেন। সবশেষে তিনি বলেন যে বাংলাদেশের কোরিয়ার সাথে অর্থনৈতিক
স্মার্ট
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন
সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যতে সেরা ট্রেনিং ইকোনমিক পার্টনার হিসেবে স্থান করে নেওয়ার সক্ষমতা রয়েছে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম। কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস ইউংআ দো উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
 
এছাড়া, উক্ত আয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ ও অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি