সোমবার, জুন ১৫, ২০২৬
27.4 C
Dhaka

একাধিক স্মার্টফোনে চালানো যাচ্ছে হোয়াটসঅ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক:  মাল্টি-ডিভাইস বা একাধিক স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ চালানোর ফিচারটি এখন উপলব্ধ। মেটা মালিকানাধীন প্লাটফর্মটির সিইও মার্ক জাকারবার্গ তার ফেসবুক ও ইনস্টাগ্রামে অনেক আগেই ফিচারটি চালুর ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি একটি পোস্টে তিনি জানিয়েছেন, এখন থেকে সর্বোচ্চ চারটি ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করা যাবে। খবর টেকক্রাঞ্চ।
 
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে, ফিচারটি প্লাটফর্মটির সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। এর আগে কেবল একটি সেলফোন এবং একাধিক ডেস্কটপ ডিভাইসে ব্যবহার করা যেত। নতুন ফিচার চালু হওয়ায় ব্যবহারকারীর বার্তাগুলো অন্যান্য সেলফোনসহ লগইন করা সব ডিভাইসে সিংক হবে। সুতরাং যদি কোনো ডিভাইস বন্ধ হয়ে যায় তবে অন্যান্য ডিভাইস থেকে প্লাটফর্মটিতে অ্যাকসেস করা যাবে। 
হোয়াটসঅ্যাপ ২০০ কোটিরও অধিক ব্যবহারকারী নিয়ে বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং পরিষেবা প্লাটফর্ম। তবে চ্যাট এবং কলের জন্য সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষা নীতির কারণে একাধিক ডিভাইসে লগইনের সীমাবদ্ধতা ছিল।
 
প্রতিষ্ঠানটি নির্বাচিত বেটা ব্যবহারকারীদের জন্য ২০২১ সাল থেকে একাধিক ডিভাইসে লগইন করার বিষয়টি পরীক্ষা শুরু করে। ওই সময়, মেটা (তৎকালীন ফেসবুক) বলেছিল, এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষা বজায় রেখে ডিভাইসগুলোয় বার্তাগুলো সিংক করার জন্য একটি নতুন প্রযুক্তি তৈরি হয়েছে। টেলিগ্রাম ও মেসেঞ্জারের মতো অন্য প্রতিযোগীরা বার্তাগুলোর জন্য একাধিক ডিভাইস সিংক করার সুবিধা যোগ করেছিল। তবে এসব প্রতিষ্ঠানের এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষা ব্যবস্থা ছিল না। 
 
২০২২ সালে হোয়াটসঅ্যাপ সবার জন্য একাধিক ডিভাইস ফিচারটি উপলব্ধ করা শুরু করে। তবে এটি এর আগে একাধিক সেলফোন সাপোর্ট করত না। এছাড়া অ্যান্ড্রয়েড প্লাটফর্মের বেটা ব্যবহারকারীদের জন্য সম্প্রতি নতুন কম্প্যানিয়ন মোড চালু করার কথা জানায় প্লাটফর্মটি। বর্তমানে এর পরীক্ষা চলছে। সংশ্লিষ্টরা বলছে, ফিচারটি একাধিক ডিভাইস সাপোর্টে অতিরিক্ত একটি স্তর যুক্ত করবে। এর মাধ্যমে কথোপকথন সম্পর্কে সহজে জানার জন্য আরেকটি স্মার্টফোনে অ্যাকাউন্ট লগইনের সুবিধা পাওয়া যাবে। 
 
হোয়াটসঅ্যাপ ডিভাইসগুলোকে যুক্ত করার জন্য একটি ওয়ান টাইম কোড সিস্টেমও চালু করেছে। প্লাটফর্মটি এক ব্লগ পোস্টে জানিয়েছে, এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েবে মোবাইল নম্বর দিয়ে একটি একবার ব্যবহারযোগ্য কোড পাওয়া যাবে। মোবাইল ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করার পরিবর্তে ডিভাইসগুলো যুক্ত করতে কোডটি ব্যবহার করা যাবে। ভবিষ্যতে আরো ডিভাইস সংযুক্তির জন্য ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি