বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

এইচপির একাদশ প্রজন্মের নতুন দুই ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: সারা বাংলাদেশে এক যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এইচপি ব্র্যান্ডের একাদশ প্রজন্মের ২টি ভিন্ন মডেলের ল্যাপটপ উম্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

গতকাল ০২ ডিসেম্বর রাজধানীর সর্ব বৃহৎ কম্পিউটার মার্কেট মাল্টিপ্লান সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর চ্যানেল বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ উল মুনীর সহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।

নতুন উন্মোচিত ল্যাপটপ দুটির মডেল হচ্ছে: 

এইচপি প্যাভিলিয়ন 15-EG0078TU – এতে ইন্টেলের একাদশ জেনারেশনের কোর আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে । যার ক্লক স্পিড ২.৪০-৪.৭০ গিগাহার্জ । ৮ জিবি ডিডিআর ৪ র্যাম সহ স্টোরেজ হিসেবে আছে ৫১২ জিবি এসএসডি। এতে ১৫.৬” ফুলএইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

এছাড়াও এইচপি প্যাভিলিয়ন ১৫-ইজিওও৭৮টিইউতে অন্যান্য ফিচার হিসেবে থাকছে, ওয়াই ফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম, ব্যাকলিট কি-বোর্ড এবং অরিজিনাল উইন্ডোজ ১০ হোম । সিলভার কালারে ল্যাপটপটির বিক্রয় পরবর্তী সেবা থাকছে ২ বছর।

দ্বিতীয়টি এইচপি প্যাভিলিয়ন 15-EG0113TX – ইন্টেলের একাদশ জেনারেশনের কোর আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে । যার ক্লক স্পিড ২.৪০-৪.৭০ গিগাহার্জ । ৮ জিবি ডিডিআর ৪ র‍্যাম সহ স্টোরেজ হিসেবে আছে ৫১২ জিবি এসএসডি। এতে ১৫.৬” ফুলএইচডি ডিসপ্লে সহ এমএক্স ৪৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে ।

এছাড়াও এইচপি প্যাভিলিয়ন ১৫-ইজিও১১৩টিএক্সতে অন্যান্য ফিচার হিসেবে থাকছে, ওয়াই ফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম,ব্যাকলিট কি-বোর্ড এবং অরিজিনাল উইন্ডোজ ১০ হোম । সিলভার কালারে ল্যাপটপটির বিক্রয় পরবর্তী সেবা থাকছে ২ বছর।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি