শনিবার, আগস্ট ২৯, ২০২৬
28 C
Dhaka

রাজধানীর গণপরিবহন সংক্রান্ত তথ্য জানাতে গুগল ম্যাপসে নতুন ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: গুগল ম্যাপস বাংলাদেশে তাদের নতুন ফিচার চালু করেছে। গুগল ট্রানজিট নামে নতুন এই ফিচারটি চালু হওয়ার পর নিয়মিত গণপরিবহনে যাতায়াতকারীরা খুব সহজেই গণপরিবহন সংক্রান্ত তথ্য পাবেন।

আজ থেকে চালু হওয়া এ ফিচারটির মাধ্যমে গুগল ম্যাপস রুট, স্টপেজ ও ভ্রমণের আনুমানিক সময় দেখাবে; যার মাধ্যমে গণপরিবহন ব্যবহারকারীরা তাদের ভ্রমণের পরিকল্পনা ঠিক করে নিতে পারবেন। এই ফিচারটি প্রাথমিকভাবে রাজধানীতে চলাচলকারী বাস ও বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ট্রেনের জন্য প্রযোজ্য হবে।

গণপরিবহনে চলাচলকারীদের মধ্যে যাদের লোকেশন ও রুট সম্পর্কে ধারণা নেই তারা গুগল ট্রানজিটের মাধ্যমে তাদের যাত্রার আনুমানিক সময় জেনে যেতে পারবেন। অ্যাপটির ইউআই ও ফাংশনালিটি খুবই সাধারণ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি জাতীয় সংসদ ভবন থেকে লালবাগ কেল্লায় যেতে চান তাহলে তাকে দু’টি লোকেশনে টাইপ করতে হবে। তারপর, গুগল ট্রানজিট তাৎক্ষণিকভাবে সেই ব্যক্তিকে কাছের বাস স্টপেজে যাওয়ার পথ, কোন বাসে উঠতে হবে, কোন রুটে যেতে হবে ও কোন স্টপেজে নামতে হবে, গন্তব্যের আনুমানিক দূরত্ব এবং ভাড়া সংক্রান্ত তথ্য জানিয়ে দিবে।

ধাপগুলো অনুসরণ করে ব্যবহারকারীরা গণপরিবহন সংক্রান্ত তথ্য জানতে পারবেন:- ১. অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে গুগল ম্যাপস ওপেন করতে হবে। ২. ডেস্টিনেশন এন্টার করতে হবে এবং ‘ডিরেকশনস’ আইকন ট্যাপ করতে হবে কিংবা ‘গো’ আইকন ট্যাপ করতে হবে এবং ‘সোর্স’ এবং ‘ডেস্টিনেশন’ লোকেশন এন্টার করতে হবে। ৩. রুট এবং গন্তব্য সংক্রান্ত তথ্য জানতে ‘ট্রানজিট’ আইকন (যদি এটা ইতিমধ্যে নির্বাচন করা না হয়) ট্যাপ করতে হবে। ৪. রুটের স্টপেজ সংক্রান্ত জানতে রেকমেন্ডেড রুট ট্যাপ করতে হবে। ৫. বাসের সময়সূচি ও গন্তব্যের তালিকা জানতে যেকোন বাস স্টপ ট্যাপ করতে হবে।

নতুন এ ফিচার নিয়ে এটুআই (অ্যাসপায়ার টু ইনোভেট) প্রোগ্রাম, আইসিটি মন্ত্রণালয় ও ক্যাবিনেট অফিস, বাংলাদেশ সরকার ও ইউএনডিপি বাংলাদেশ-এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এর আগে রাইডারদের জন্য গুগল ম্যাপে কয়েকটি নতুন ফিচার চালু করেছিলো গুগল।

এই ফিচারগুলোর মধ্যে ছিলো বাংলাতে টু-হুইলার নেভিগেশন মোড এবং টার্ন-বাই-টার্ন ভয়েস নেভিগেশন। নাগরিকদের উন্নতমানের ভ্রমণ অভিজ্ঞতা দিতে গুগলের ধারাবাহিক সহায়তা কার্যক্রমে আমরা আনন্দিত। বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম হিসেবে গণপরিবহন সংক্রান্ত  তথ্য বিষয়ক গুগল ম্যাপসের নতুন ফিচারের উন্মোচন এটুআই’র জন্য আনদন্দায়ক।

এখানে বাস ও ট্রেনের সময়সূচি যুক্ত করা হয়েছে, যা ভ্রমণকারীদের পরিকল্পিত ভ্রমণের বিষয়টি নিশ্চিত করবে। এটি নিঃসন্দেহে নাগরিকদের জন্য যুগান্তকারী এক উদ্যোগ।  অনেক উন্নত দেশে এই ফিচারটি অনেক আগেই চালু করা হয়েছে। নতুন এ ফিচারটি গণপরিবহনে চলাচলকারীদের দুর্দান্ত ভ্রমণ অভিজ্ঞতা দিবে এবং তাদের সময় ও অর্থ সাশ্রয় করবে বলে আমাদের বিশ্বাস।’

প্রতিদিন গুগল ম্যাপস ১ বিলিয়ন কিলোমিটারেরও বেশি ট্রানজিট রেজাল্ট সরবরাহ করে এবং এর বিশ্বজুড়ে ৩ মিলিয়নেরও বেশি গণপরিবহনের পাবলিক ট্রানজিটের সময়সীমার তথ্য রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের শতাধিকেরও বেশি শহরে সবসময় নতুন পার্টনার যুক্ত হওয়ার মাধ্যমে গুগল ট্রানজিট ফিচারটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি