সোমবার, জুন ৮, ২০২৬
27.7 C
Dhaka

নেটওয়ার্কস ইন্টারনেটের জন্য সৌরশক্তি চালিত মেশ নেটওয়ার্ক ব্যান্ড এআরআরএ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করতে বিজনেস ইনফরমেশন টেকনোলজি লিমিটেড (বিআইটিএল) যুক্তরাষ্ট্র ভিত্তিক এআরআরএ নেটওয়ার্কস-এর সঙ্গে একজোট হয়েছে।

যার ফলে সাশ্রয়ী ওয়্যারলেস নেটওয়ার্ক অবকাঠামো তৈরিতে যুগান্তকারী এক পদক্ষেপ হতে চলেছে।

প্রতিষ্ঠান দুইটি একত্রে দেশে সবখানে ইন্টারনেট কভারেজ বাড়াবে। পাশাপাশি যারা এখানো ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত হতে পারেনি, তাদেরকেও ইন্টারনেটের আওতায় আনবে। ফলে ডিজিটাল কানেক্টিভিটি আরও বাড়বে বলে আশাবাদী।

বিআইটিএল এবং এআরআরএ দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের অল-ইন-ওয়াল সলিউশন বাংলাদেশ সরকারের ভিশন ২০৪১ অর্জনে সহায়ক হবে। কেননা, এই উদ্যোগ ২০২৫ সালের মধ্যে দেশের সবাইকে ইন্টারনেটের আওতায় আনা সম্ভব হবে।

প্রতিষ্ঠান দুইটি মনে করছে তাদের যৌথ উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশ্বব্যাপী উদিয়মান ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আদর্শ এক সমাধান।

সবার কাছে সরকারি তথ্য  পৌঁছে দিতে ইন্টারনেট কানেক্টিভিটির প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয় এই টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান দুইটি।

এআরআরএ-এর সমন্বিত নেটওয়ার্ক সলিউশন অবিলম্বে একটি উল্লেখযোগ্য ও স্থায়ী সমাধান দেবে বলে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করছে। এবং দেশের প্রত্যন্ত এলাকা, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে ৫জি রেডি নেটওয়ার্ক কভারেজ বিস্তৃত করবে। যাতে করে ডিজিটাল ইকোনমিতে বাংলাদেশ পৃথিকৃত হতে পারে।  

বিদ্যমান অবকাঠামো এবং নেটওয়ার্ক সক্ষমতা ব্যবহার করে প্রযুক্তির সুবিধা এআরআরএ জনসংখ্যার বড় একটি অংশকে এগিয়ে নিয়ে যেতে চায়। যাতে করে স্কুল, সমাজ এবং গ্রামের মানুষ তথা সবাই ইন্টারনেটে সংযুক্ত হতে পারে।

প্রতিষ্ঠানটি বলছে, তাদের বহুমুখী উদ্ভাবনী বিস্তৃত প্রযুক্তি সুবিধাযুক্ত সলিউশন একটি তারবিহীন সমাধান। প্লে অ্যান্ড প্লে ফিচার সম্বলিত এই নেটওয়ার্ক প্রযুক্তি ফাইবার নেটওয়ার্ক, এলটিই, ডিএসএল এবং স্যাটেলাইট নেটওয়ার্কের সমন্বয়ে ইন্টারনেটকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে।

তাদের আগামীর উন্নত ইন্টারনেট নেটওয়ার্ক প্রযুক্তির সুবিধা জানিয়ে এআরআরএ বলছে, ‘আমাদের ইন্টারনেট নেটওয়ার্ক সলিউশন কম খরচে বিস্তৃত এলাকায় কভারেজ সম্প্রসারণের একটি আদর্শ মডেল।’  

ছাড়াও প্রতিষ্ঠানটি বিস্তীর্ণ নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার সুইট প্রদান করবে। একইসঙ্গে কার্যকর সিস্টেম পরিচালনার জন্য বহু-স্তরযুক্ত বিলিং সিস্টেম পরিচালনার সুবিধাও দেবে।

যুক্তরাষ্ট্রের এই টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের ইন্টারনেট নেটওয়ার্ক বাংলাদেশে চালু হলে দুর্গম এলাকায় নেটওয়ার্ক পৌঁছানোর যে প্রতিবন্ধতা রয়েছে, যেমন-নদী, পাহাড় এবং অন্যান্য প্রাকৃতিক প্রতিবন্ধকতা কাটিয়ে নেটওয়ার্ক কভারেজ বিস্তৃত করতে আদর্শ সমাধান হবে।   

পাশাপাশি ট্রেন, মেট্রো রেল ইত্যাদি যানবাহনে ভ্রমণ করার সময় নেটওয়ার্ক পরিষেবা উপভোগ করা যাবে।

২০২২ সালের ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত বিআইটিএল এবং এআরআরএ তাদের উদ্ভাবনী নেটওয়ার্ক প্রযুক্তি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সামরিক বাহিনীর সামনে উপস্থাপন করেছে। এবং বাংলাদেশে এই শৈল্পিক ইন্টারনেট সলিউশন রোল আউট করতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানিয়েছে।

এআরআরএ-এর সক্ষমতা, বাজারে তাদের সুযোগসুবিধা এবং বাংলাদেশে এই উদ্ভাবনী ইন্টারনেট নেটওয়ার্ক প্রযুক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ই-মেইল করার করুন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি