বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
27 C
Dhaka

উপায় অ্যাপে ভূমি মন্ত্রণালয়ের ফি পরিশোধে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এর সাথে ভূমি মন্ত্রণালয়ের গতকাল মে ২৪, ২০২১ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশের জনগন ভূমি সংক্রান্ত বিভিন্ন ফি উপায়-এর মাধ্যমে পরিশোধ করতে পারবে। 

উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক মি. সাইদুল হক খন্দকার এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব প্রদীপ কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই সমঝোতা চুক্তির ফলে উপার ব্যবহারকারীরা ভবিষ্যতে ভূমির বিভিন্ন ফি যেমন ই-পরচা (খতিয়ান), ই-মিউটেশন (নামজারী), ভূমি উন্নয়ন কর তথা জমির খাজনা উপায়-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
উপায়, ইউসিবি’র একটি মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রদানকরাী সাবসিডিয়ারী প্রতিষ্ঠান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহামান পিএএ, উপ-সচিব জাহিদ হোসের পনির, ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সেকেন্দার-ই-আজম, উপায়-এর ডিরেক্টর, বিজনেস সেলস্ সাদ করিম সহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতম কর্মকর্তাবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি