শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

ডাচবাংলা ব্যাংক থেকে ২০ লাখ টাকা ঋণ পাবেন যে উপায়ে

বর্তমান সময়ে দেশের বেসরকারি ব্যাংকগুলোতে ঋণ পদ্ধতি সহজ করা হচ্ছে। ব্যক্তি থেকে শুরু করে ব্যবসায়ীক প্রতিষ্ঠান সব জায়গাতেই ঋণ প্রদান সহজ করার ফলে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার প্রবণতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণত এসএমই খাতে ঋণ দেয়ার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন পদক্ষেপ নেয়ার পাশাপাশি এবার নতুন অভিনব একটি ঋণ সুবিধা নিয়ে এসেছে ডাচবাংলা ব্যাংক।

ব্যক্তিগত এই ঋণ প্যাকেজে মাত্র ১ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। ফলে ব্যক্তি পর্যায়ে এই ঋণ নতুন একটি ধারা তৈরি করতে সক্ষম হবে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।

ঋণের বৈশিষ্টঃ ডাচ বাংলা ব্যাংক থেকে দেয়া এই ঋণের পরিমাণ সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত নেয়া যাবে। এই ঋণের মেয়াদকাল হবে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত।

বাড়তি সুবিধা হিসেবে পাওয়া যাবে সহনশীল মাসিক কিস্তি। ঋণ নেয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে জানা গেছে, এই ঋণের জন্য আবেদন করার পর সর্বোচ্চ ১৫ থেকে ২০ কার্যদিবস পর্যন্ত সময় নিবে ডাচবাংলা ব্যাংক।

যে কারনে দেয়া হবে এই ঋণঃ মেডিকেল, শিক্ষা, বিবাহ, ভ্রমণ, উৎসব, পেশাদারদের জন্য সরঞ্জাম এবং অফিস সেট আপ, ভোক্তাদের জন্য টেকসই লাইফস্টাইল পণ্য ক্রয়, অন্য যে কোন বৈধ উদেশ্যে এই ঋণ প্রদান করা হয়ে থাকে।

শর্তসমূহঃ ডাচবাংলা ব্যাংক থেকে এই ঋণ গ্রহণ করতে হলে অবশ্যই একজন গ্রাহককে বাংলাদেশের নাগরিক হতে হবে। ১৮ থেকে ৭০ বছর বয়সী যেকোনো ব্যাক্তিই এই ঋণ নেয়ার জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া মাসিক আয় কমপক্ষে ২০ হাজার টাকা থাকতে হবে এই ঋণ নিতে হলে। প্রার্থীর যোগ্যতাঃ বেতনভোগী কর্মকর্তা, পেশাদারগণ (ডাক্তার, স্থপতি, প্রকৌশলী, চাটার্ড এ্যাবাউন্টেন্টস ইত্যাদি) ল্যান্ডলর্ড/ ল্যান্ড ল্যাডি, স্বনির্ভর ব্যাক্তি। পরিশোধের মেয়াদ: ৬০ মাস পর্যন্ত, শর্ত প্রযোজ্য।

ফিঃ প্রক্রিয়াকরণ ফি ১ শতাংশ (মঞ্জুরকৃত ঋণের উপর), দ্রুত নিষ্পত্তি ফি ২% (অপরিশোধিত লোনের উপর) স্ট্যাম্প শুল্ক ফি ১২৫০ টাকা, বিলম্বে পরিশোধ ফি: সর্বোচ্চ তিনটি কিস্তি দেরীতে পরিশোধ করা যাবে, বাকি কিস্তিগুলোর জন্য জরিমানা আরোপ করা হবে।

ডাচবাংলা ব্যাংকের এই ঋণ গ্রহণের ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো হল, ভোটার আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স এর কপি/লেটার অফ ইন্ট্রোডাকশন (চাকরীজিবীদের জন্য) বৈধ পাসপোর্ট, বেতন হিসাবের বিবরনী, বিজনেস কার্ড/অফিস আইডি, ট্যাক্স সার্টিফিকেট, সর্বশেষ ১ বছরের ব্যাংক হিসাব, টিএন্ডটি/মোবাইল ফোন/অন্যান্য ইউটিলিটি বিলের কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। 

আরো জানতে ডিবিবিএল কল সেন্টার নাম্বার ১৬২১৬ এ যোগাযোগ করুন। 

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি