বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
29.8 C
Dhaka

উইম্বলডন ২০২৩ এ ‘প্রফেশনাল ইমেজিং প্রযুক্তি’র অভিজ্ঞতা উপহার দিচ্ছে ‘অপো’

টেকভিশন২৪ ডেস্ক: চ্যাম্পিয়নশিপ, উইম্বলডন, ২০২৩ এর সূচনাপর্ব উদযাপন করতে এবং ইভেন্টের অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে টানা পঞ্চম বছর পালনের এই স্মরণীয় উপলক্ষে ‘অপো’ ব্র্যান্ডটির সর্বাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোকে এ বছর সেন্টার কোর্টে নিয়ে এসেছে, যাতে ‘গ্রাস কোর্ট সিজন’ থেকে অনুপ্রেরণামূলক মুহূর্তগুলো ধারণ করা যায় এবং সেগুলো বিশ্বব্যাপী টেনিসভক্তদের সান্নিধ্যে চলে আসে।

২০১৯ সালের চ্যাম্পিয়নশিপ এর অফিশিয়াল পার্টনার হওয়ার পর থেকে অপো প্রফেশনাল ইমেজিং এবং স্মার্ট ডিভাইসগুলোর এআর প্রযুক্তি ব্যবহার করে আসছে, যাতে করে বিশ্বব্যাপী ভক্তদেরকে সম্পূর্ণ ক্রীড়া উদ্দীপনায় মেতে ওঠার ও উপভোগের এক অতুলনীয় অভিজ্ঞতার উপহার দেয়া যায়। অপো ফাইন্ড এন২ ফ্লিপসহ এ বছর অপোর সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর অবিশ্বাস্য ইমেজিং ক্ষমতা ব্যবহার করে, অপো বিশ্বজুড়ে ভক্তদের ক্ষমতায়নে এবং স্মরণীয় মুহূর্তগুলো বন্দী করতে ও সবার সাথে ভাগ করে নেয়ায় আশাবাদী।                                                                  

টেনিস জগতে অন্যতম সম্মানজনক ইভেন্ট হিসেবে পরিচিত ‘দ্য চ্যাম্পিয়নশিপস ২০২৩’ লন্ডনে অনুষ্ঠিত হবে ৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত। এই ইভেন্টের পার্টনারশিপের অংশ হিসেবে ‘অপো ব্রেকথ্রু ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ উপস্থাপনের জন্য ‘অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব’ এর সঙ্গে যুক্ত থাকবে অপো।

উইম্বলডনে যারা নিজেদের ক্যারিয়ারের মাইলফলক স্থাপন করেছে, সেই তরুণ খেলোয়াড়দের সম্মাননা দিতে এবং সাফল্যের নতুন শিখরে পৌঁছাতে অনুপ্রাণিত করার জন্য ২০১৯ সালে চালু হবার পর থেকে এ পর্যন্ত  তিনবার ‘ব্রেকথ্রু ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। গত বছর এ পুরস্কার অর্জনের পর সর্বপ্রথম কিশোর এবং সবচেয়ে তরুণ হিসেবে ‘এটিপি মেন’স সিংগেলস র‍্যাংকিংস’ এ প্রথম স্থান লাভ করেন কার্লোস আলকারাজ। এছাড়া এই অ্যাওয়ার্ডের পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে রয়েছেন- গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এমা রাদুকানু এবং বর্তমান ‘ওয়ার্ল্ড নম্বর ৪’ কোকো গফস। উইম্বলডন ভক্তরা এবার ইভেন্ট চলাকালে সামাজিকমাধ্যমের বিভিন্ন চ্যানেলে ভোটিং এর মাধ্যমে বিজয়ী বাছাই করার সুযোগ পাবেন। 

উইম্বলডন, চ্যাম্পিয়নশিপ ও এটির মূল বিশ্বাস– ‘ইন পারস্যুইট অব হ্যাপিনেস’ এবং  ‘ব্র্যান্ড প্রোপোজিশন’- ‘ইনস্পিরেশন অ্যাহেড’ এর সমন্বয়ে অপো ইতিবাচক মনোভাব ও আত্মবিশ্বাসকে উৎসাহিত করতে চায়। অপো অল ইংল্যান্ড ক্লাবের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে, যাতে বিশ্বব্যাপী টেনিস অনুরাগীদের সঙ্গে সম্পৃক্ততা জোরদার হয়, কারণ অপো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা ও  উইম্বলডন ২০২৩ এর আয়োজনকে অনুপ্রাণিত প্রতিশ্রুতিবদ্ধ।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি