মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
28 C
Dhaka

আসছে রাহিতুলের থ্রিলার ‘হ্যাকার হিমেল’

টেকভিশন২৪ ডেস্ক: এথিক্যাল হ্যাকার হিমেল। হ্যাকিং করেন ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বার্থে। সাইবার জগতে বাংলাদেশের মানুষ যাতে নিরাপদ থাকেপর্দার আড়াল থেকে তারই নিশ্চয়তা দিতে দিনরাত এক করে ফেলেন হিমেল। আর সাইবার অপরাধীদের ওপর ঝাঁপিয়ে পড়েনতাদের ঠেকানোর চেষ্টা করেন ভার্চুয়াল দুনিয়ায়।

জনপ্রিয় লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলামের কলমে এবার উঠে এসেছে হ্যাকার হিমেলের গল্প। শ্বাসরুদ্ধকর সাইবার হামলাপাল্টা হামলায় পাঠক হিমেলের সঙ্গে নিতে পারবেন লোমহর্ষক ভার্চুয়াল অভিজ্ঞতা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে লেখক রাহিতুল ইসলামের হ্যাকার হিমেল প্রকাশের জন্য জ্ঞানকোষ প্রকাশনীর সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তি সই করার সময় উপস্থিত ছিলেন লেখক রাহিতুল ইসলামজ্ঞানকোষ প্রকাশনীর প্রকাশক শাহীদ হাসান তরফদারপ্রধান নির্বাহী আব্দুল ওয়াসি তরফদার প্রমুখ।

চুক্তিপত্রে সই করার পর আব্দুল ওয়াসি তরফদার বলেনপ্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশকে নিয়ে একটা লম্বা সময় ধরে লিখে চলেছেন রাহিতুল ইসলাম। একটু ভিন্ন আঙ্গিকেগল্পের মাধ্যমে তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন প্রযুক্তির ছোঁয়ায় বদলে যেতে থাকা বাংলাদেশের কথা। তাঁর লেখার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। বইটি আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। তবে প্রি-অর্ডার নিয়ে ১ অক্টোবর থেকে বইটি হাতে পাবেন পাঠক। রাহিতুল ইসলাম বলেন, ‘হ্যাকার হিমেল‘ শিরোনামের বইটি মূলত একটি থ্রিলার। এর প্রধান চরিত্র হিমেল একজন হোয়াইট হ্যাট হ্যাকার। রাহিতুলের উপন্যাস অবলম্বনে নির্মাণ হয়েছে বেশকিছু নাটক ও টেলিফিল্ম। এরমধ্যে আউটসোর্সিং ও ভালোবাসার গল্প জনপ্রিয় একটি শর্ট-ফিল্ম। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। এ উপন্যাস থেকেই বাংলাদেশের সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার স্বীকৃতি পেয়েছে।

 চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে টেলিফিল্ম চরের মাস্টার। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির। উপন্যাসটির মতো টেলিফিল্মটিও ভীষণ প্রশংসা কুড়িয়েছিল দর্শকমহলে।রাহিতুলের লেখা কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া?’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ফ্রিল্যান্সার নাদিয়া। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এ টেলিফিল্মের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উল্লেখ্যগল্পটা প্রেমের হোক কিংবা বিচ্ছেদেরসাফল্যের হোক কিংবা প্রতিকূলতার রাহিতুল ইসলামের লেখায় বরাবরই বিশেষভাবে ফুটে ওঠে দেশের তথ্যপ্রযুক্তি খাতের ভিন্ন ভিন্ন দিকের রাহিতুল ইসলামের লেখার উপজীব্য কখনো চরের শিক্ষককখনো কল সেন্টার কর্মীকখনো ফ্রিল্যান্সিংআবার কখনো টেলিমেডিসিন সেবা বা ই-কমার্স খাত। বিষয় নির্বাচনে এভাবেই স্বতন্ত্র্য বজায় রেখে চলেছেন রাহিতুল ইসলাম। এ পর্যন্ত তাঁর প্রায় ১৫টির মতো বই প্রকাশিত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি