বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

আসছে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার সমৃদ্ধ নতুন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: কাটিং-এজ প্রযুক্তি নিয়ে কাজ করা অপো আবারও দেশের বাজারে নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে। ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফিতে সেরা এবারের ফোনটি হবে জনপ্রিয় রেনো সিরিজের সর্বশেষ ভার্সন। বলা হয়ে থাকে, ফোনটি ক্যামেরা ফিচারে একপ্রকার আর্ট নিয়ে আসবে।

সারাবিশ্বে অপোর রেনো সিরিজের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো রেনো সিরিজ বাজারে আসে। তারপর সুপার ফটোগ্রাফির জন্য এ অল্প সময়ের মধ্যে গ্রাহক জনপ্রিয়তা পায় সিরিজের ফোনগুলো। একেকটা ভার্সন তার আগের ভার্সনের চেয়ে নিত্যনতুন প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ। ফলে ধীরে ধীরে ফটোগ্রাফি প্রিয় তরুণের স্টাইলের প্রতীক হয়ে দাঁড়ায় রেনো।

এবারের ফোনটির বিশেষ দিক হচ্ছে এতে থাকছে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রটে ক্যামেরা সেটআপ।ব্যবহারকারীরা নি:সন্দেহে ফটোগ্রাফিতে আগের চেয়ে উন্নততর অভিজ্ঞতা পাবেন। এর দুর্দান্ত ফটোগ্রাফির জন্য ৬৪ মেগাপিক্সেল কোয়াড-ক্যামেরা সেটআপ ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা ফটোগ্রাফিতে ভিন্ন মাত্রা যোগ করবে। চাইলে পোর্ট্রটে ভিডিওতে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার ইফেক্ট যোগ করা যাবে। তাই এমন সর্বাধুনিক প্রযুক্তি থাকার কারণে যেকোন পরিবেশ নিঁখুতভাবে সঠিক কালারে ছবি ও ভিডিও করা যাবে।

১৭৩ গ্রাম ওজনের সাথে রেনো সিরিজের নতুন ফোনটির পুরুত্ব হবে ৭.৮ মিলিমিটার দৃষ্টিনন্দন ডিজাইন ও কালারের জন্য এখানে ব্যবহার করা হয়েছে অপো রেনো গ্লো ইফেক্ট। বড় ব্যাটারি থাকার কারণে ফোনটি গেমারদের প্রত্যাশাও পূরণ করবে বলে আশা করা যায়। আর কাস্টমাইজড স্মার্টফোন অভিজ্ঞতার দিতে ফোনে থাকছে কালারওএস ১১ অপারেটিং সিস্টেম।

জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান করে রেনো সিরিজের এই ফোনটি খুব শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ইতোমধ্যে ফোনটি নিয়ে অপো ভক্তদের মধ্যে আগ্রহের তৈরি হয়েছে। ফোনটি কবে আসবে, দাম কতো, কি কি থাকছে এ সম্পর্কে বিস্তারিত জানতে অপোর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে চোখ রাখতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি