মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
27 C
Dhaka

ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপে বিডিটিকেটস’র সেবা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল ক্ষেত্রে একসাথে কাজ করতে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করল দেশের বৃহত্তম অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)।

চুক্তির আওতায় এখন থেকে আইবিবিএল’র ‘সেলফিন’ মোবাইল অ্যাপ্লিকেশনে সহজেই বিডিটিকেটস’র সকল সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। তারা সহজেই ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমে বিডিটিকেটস থেকে বাস, লঞ্চ এবং অভ্যন্তরীণ বিমানের টিকিট কিনতে পারবেন।

সেবাটির উদ্বোধন উপলক্ষ্যে সম্প্রতি একটি অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, আইবিবিএল’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ মনিরুল মাওলাসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন টিকেট কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য পেমেন্ট নিশ্চিত করা সবসময় একটি বড় চ্যালেঞ্জ। আইবিবিএল’র ‘সেলফিন’ অ্যাপের গ্রাহকবান্ধব পেমেন্ট সুবিধাটি ব্যাবহার করে গ্রাহকরা সহজে ও দ্রুত বিডিটিকেটস ডটকম থেকে টিকেট কিনতে পারবেন। এই সুবিধাটির মাধ্যমে তাৎক্ষণিকভাবে টিকেটের ইন্স্যুরেন্স, টিকেট বাতিল করা এবং টিকেট ফেরত দেয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।

কোনও ভ্রমণকারী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশে প্রথমবারের মতো ‘কোভিড ট্র্যাভেল ইন্স্যুরেন্স’ সুবিধা প্রদান করছে বিডিটিকেটস। এর আওতায় বিডিটিকেটস’র মাধ্যমে টিকেট কিনে ভ্রমণকারী ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হলে ৫ হাজার টাকার বীমা সুবিধা উপভোগ করতে পারবেন। বীমা সুবিধার সময়সীমা হবে বাস, লঞ্চ অথবা বিমান যাত্রায় টিকেটে উল্লেখিত তারিখ থেকে সাত দিন।

এছাড়া প্রতি টিকেটে ১০ টাকার প্রিমিয়াম প্রদান করে এক লাখ টাকা পর্যন্ত ভ্রমণ বীমা উপভোগ করতে পারবেন বিডিটিকেটস’র গ্রাহকরা।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রির মোহ থেকে...

বিসিএসের উদ্যোগে মাদারবোর্ড রিপেয়ার ও সার্ভিসিং কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি