বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
26 C
Dhaka

ভ্যাকসিন ব্যবস্থাপনা অ্যালায়েন্সের সিএসও স্টিয়ারিং কমিটির সদস্য সিনেসিসের ডাঃ নিজাম উদ্দিন

টেকভিশন২৪ ডেস্ক: ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ (গাভি)- এর সিএসও কনস্টিওন্সি স্টিয়ারিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ নিজাম উদ্দিন আহমেদ। ২০২১ সালের পহেলা জুন থেকে আগামী তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। তিনি দেশীয় উন্নয়ন সংস্থা স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং দেশের প্রথমসারির আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটি’র হেলথ বিভাগ, সিনেসিস হেলথ’এর প্রধান নির্বাহী কর্মকতা। এছাড়াও তিনি জাতীয় জনস্বাস্থ্য বিষয়ক উন্নয়ন কাজে সহায়তা দিয়ে থাকেন।

প্রখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ নিজাম উদ্দিন আহমেদ গত ৩০ বছরেরও বেশি সময় ধরে জনস্বাস্থ্য উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে আসছেন। শিশুদের টিকাদান কর্মসূচি, শিশু ও মাতৃমৃত্যু রোধ, এইচআইভি/এইডস প্রতিরোধ, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি, করোনা প্রতিরোধ সহ টেলিহেলথ সেবা বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি নীতি নির্ধারণী, কর্মসূচি বাবস্থাপনা ও মাঠ পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা ও সিএসওদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে করোনা প্রতিরোধে সরকারি, বেসরকারি সংস্থা ও সিএসওদের সাথে সমন্বয় ও অনেক জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে  তিনি বিশেষ ভুমিকা পালন করছেন।  

উল্লেখ্য, বিশ্বব্যাপী জনস্বাস্থ্য ও ভ্যাকসিন নিশ্চিতকরণে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ (গাভি)’র সিএসও কমিটিতে তার এই নিয়োগ বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় জনস্বাস্থ্য এবং টিকা উন্নয়নে অবদান রাখবে। আন্তর্জাতিক সংস্থা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স ‘গাভি’র সার্বিক সহায়তায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সিএসও সমন্বয়ের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর টিকা প্রাপ্তিতে অবদান রেখে থাকে। 

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ নিজাম উদ্দিন আহমেদ বলেন, “গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ (গাভি)-এর সিএসও স্টিয়ারিং কমিটিতে আমাকে সদস্য নির্বাচিত করায় আন্তর্জাতিক এই সংস্থাটিকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি আশা করি, এই কমিটিতে অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়ন ও ন্যায্য টিকা প্রাপ্তি সমন্বয়ের ও নিশ্চিতকরণের ক্ষেত্রে অবদান রাখতে চেষ্টা করবো।”

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

সর্বশেষ

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি