শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
29.3 C
Dhaka

ইমেইল লিখে দেবে এআই, কিন্তু কীভাবে?

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: নিত্যব্যবহার্য টুলগুলোর সঙ্গে প্রতিদিনই কোনো না কোনোভাবে যুক্ত হচ্ছে এআই। চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে প্রবন্ধ, চিঠি, রেজিউমে তৈরি এখন আর নতুন কিছু নয়। নতুন খবর নিয়ে এসেছে জিমেইল। এবার ইমেইল লেখায় এআই নিয়ে এল গুগল।

মে মাসে গুগলের বার্ষিক আই/ও সম্মেলনে সিইও সুন্দার পিচাই ‘হেল্প মি রাইট’ নামে একটি নতুন জেনারেটিভ এআই প্রযুক্তির ঘোষণা দেন, যার মাধ্যমে নিউ মেসেজ উইন্ডোতে অল্প কিছু নির্দেশনা বা ‘প্রম্পট’ দিয়েই গোটা ইমেইলটি লিখিয়ে নেওয়া যাবে।

যার অর্থ অন্য একটি অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে প্রম্পট দিয়ে লিখিয়ে নেওয়া মেসেজটি এখন আর কপি করে মেসেজ উইন্ডোতে পেস্ট করতে হবে না, সরাসরি মেসেজ উইন্ডোতেই লিখে দেবে এআই টুলটি।

কিন্তু কীভাবে ব্যবহার করবেন ‘হেল্প মি রাইট’?

১। সাইন আপ করতে হবে গুগল ওয়ার্কস্পেইস ল্যাবস-এ

ওয়ার্কস্পেইস ল্যাব প্রোগ্রামে নিবন্ধিত গ্রাহকরা অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে হেল্প মি রাইট ফিচারটি ব্যবহার করতে পারবেন।

আর সাইন আপ করা না থাকলে ল্যাবস ডট উইথগুগল ডটকম এ ক্লিক করে গুগল ওয়ার্কস্পেইসের অপেক্ষমান তালিকায় নাম তুলতে হবে। আর যদি কোনো অপেক্ষমান তালিকা না থাকে তাহলে আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন।

এরইমধ্যে আপনি ওয়ার্কস্পেইস ল্যাব-এ সাইন আপ করে থাকলে সরাসরি জিমেইল অ্যাকাউন্টে লগইন করে হেল্প মি রাইট ফিচারটি ব্যবহার করতে পারবেন।

২। জিমেইল অ্যাপ-এ গিয়ে খুলুন নিউ মেসেজ

আপনার মোবাইলের জিমেইল অ্যাপে গিয়ে নিউ মেসেজ বাটন ক্লিক করুন।

৩। ‘হেল্প মি রাইট’ ট্যাপ করুন

স্ক্রিনের নিচে ডান পাশে ‘হেল্প মি রাইট’ বাটনটি ক্লিক করলেই আপনার ইলেইল লিখে দেওয়ার জন্য জেনারেটিভ এআই টুলটি সামনে এসে হাজির হবে।

৪। ‘নির্দেশনা’ দিন

এ পার্যায়ে এআই বটটিকে আপনার কাঙ্খিত মেইলের নির্দেশনা/প্রম্পট দিন, যার আকার খুব বড় হওয়ার প্রয়োজন নেই। তবে তারিখ, অর্থের পরিমাণ, ঠিকানা, প্রতিষ্ঠানের নামের মতো প্রাসঙ্গিক তথ্য দিলে ভালো ফল পাওয়া সম্ভব।

৫। আপনার অভিজ্ঞতা জানান বা নতুন করে লিখুন (ঐচ্ছিক)

এআই বটটির তৈরি করা মেইল আপনার চাওয়া অনুসারে কেমন হলো এবং আপনার কাজে লাগলো কি না সেটি আপনি থাম্ব আপ কিংবা থাম্ব ডাউন চিহ্নের দ্বারা জানাতে পারবেন। যাদি আপনি লেখাটিকে বদলাতে চান তাহলে স্ক্রিনে গোলাকার ‘রিজেনারেট’ বাটনটি ট্যাপ করে নতুন করে লিখিয়ে নিতে পারেন।

নইলে পরের ধাপে যেতে পারেন।

৬। খসড়াটি যাচাই করে আপনার মেইলটি পাঠিয়ে দিন

জিমেইলের লিখে দেওয়া খসড়াটির ভাষা আপনি খানিকটা বদলে নিতে পারেন, প্রয়োজন মনে করলে ভাষাগত অলংকার যোগ করতে পারেন বা বদলে নিতে পারেন আরও ব্যক্তিগত আলাপের ঢঙে।

সম্পাদনা শেষ হলে সেটিকে পাঠানোর জন্য মেইলের বিষয়বস্তু এবং প্রাপকের ঠিকানা আপনার নিজেকে দিতে হবে, কারণ এ দুটো অংশে হেল্প মি রাইট হাত দেবে না।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি