বুধবার, জুন ১০, ২০২৬
26.8 C
Dhaka

ইভ্যালির সাথে যুক্ত হলো হ্যামকো

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেড এর সাথে যুক্ত হলো দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হ্যামকো ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স। এর মধ্যদিয়ে হ্যামকো ইলেকট্রনিক্স এর ফ্যান, লাইট, ইলেকট্রিক সুইস সহ বিভিন্ন পণ্য সামগ্রী নানারকম মূল্যছাড়ের মাধ্যমে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা। 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি ) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং হ্যামকো  ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন৷

এবিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) মোহাম্মদ রাসেল বলেন, আমরা চাই ভোক্তাকে তার সাধ্যের মধ্যে সঠিক এবং ভালো পণ্য ও সেবা প্রদান করতে। সে লক্ষ্যে আমরা প্রতিনিয়ত দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোকে ইভ্যালিতে যুক্ত করছি। আশাকরি হ্যামকো ইলেকট্রনিক্স এর নানারকম পণ্য ইভ্যালির মাধ্যমে আমরা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক সাথে কাজ করে যাবো।

অনুষ্ঠানে ইভ্যালির ক্যাটাগরি হেড (ফ্যাশন ও লাইফস্টাইল) মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, সহকারী ব্যবস্থাপক (ব্যবসায় উন্নয়ন) মোঃ রাইয়ান ফেরদৌস এবং হ্যামকো ইলেকট্রনিক্স এর কারখানা প্রধান মোঃ আজিজুর রহমান, এজিএম (বিক্রয় ও বিপণন) মোঃ বদর উদ্দিন, সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্ট) মোঃ মনিমুর রহমান  সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি