শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
32 C
Dhaka

ইভ্যালির পৃষ্ঠপোষকতায় র‌্যাবের চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পৃষ্ঠপোষকতায় নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় দেশি-বিদেশি কলাকুশলী এবং অত্যাধুনিক প্রযুক্তি ও ভিএফএক্সের ছোঁয়ায় নির্মাণ করা হবে চলচ্চিত্রটি।

‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রটির পরিচালক হিসেবে থাকছেন ‘ঢাকা অ্যাটাক’-এর পরিচালক দীপংকর দীপন।

সম্প্রতি র‌্যাব সদর দপ্তরে ইভ্যালির পক্ষ থেকে পৃষ্ঠপোষকতার চেক তুলে দেওয়া হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে চেকটি হস্তান্তর করেন। এ সময় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলসহ ইভ্যালি এবং র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

‘অপারেশন সুন্দরবন’ চলচিত্রটি নিয়ে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করতে ‘লিড এজেন্সি’ হিসেবে কাজ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অবশেষে ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যুমুক্ত হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সুন্দরবনে র‌্যাবের এ সাফল্যগাঁথা ও রোমাঞ্চকর অভিযান চিত্র জনসাধারণের মধ্যে তুলে ধরতেই নির্মাণ করা হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’।  

এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, আমাদের দেশ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। এদের মধ্যে এলিট ফোর্স র‌্যাবের ভূমিকা অন্যতম। চৌকস এ বাহিনীর সদস্যদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের ক্ষুদ্র প্রয়াস এটি। আমরা আশা করছি, একটি নান্দনিক চলচ্চিত্র নির্মিত হবে এবং সেটি সবস্তরের দর্শকদের  কাছে বেশ জনপ্রিয়তা পাবে।  

অনুষ্ঠানে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার ছাড়াও আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

‘অপারেশন সুন্দরবন’ থেকে পাওয়া লভ্যাংশ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা, সাবেক জলদস্যুদের পুনর্বাসন ও উপকূলীয় অঞ্চলের জনকল্যাণে ব্যয় করা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি