বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
31.1 C
Dhaka

ইন্ডাস্ট্রির প্রথম এলপিডিডিআরফাইভএক্স ডির‍্যাম প্রযুক্তি নিয়ে এলো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিগত উদ্ভাবনের বিকাশের ক্ষেত্রে স্যামসাং সবসময়ই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সব অধ্যায়ের অংশ হিসেবে জড়িত ছিল, আর এবারে প্রতিষ্ঠানটি ১৪-ন্যানোমিটার (এনএম) ভিত্তিক ১৬-গিগাবিট (জিবি) লো পাওয়ার ডাবল ডেটা রেট ফাইভএক্স (এলপিডিডিআরফাইভএক্স) ডির‍্যাম বিকাশের মাধ্যমে আরও একবার “ইন্ডাস্ট্রির প্রথম” তকমা জিতে নেওয়ার পথে এক দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে।

স্যামসাংয়ের এলপিডিডিআরফাইভএক্স ডির‍্যাম মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফাইভজি প্রযুক্তি এবং মেটাভার্সের মতো উচ্চগতির ডেটা সেবা অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে প্রযুক্তিগত প্রবৃদ্ধি বাড়িয়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে ডিজাইন করা হয়েছে।

স্যামসাংয়ের এলপিডিডিআরফাইভএক্স পরবর্তী প্রজন্মের মোবাইল ডির‍্যাম, যা ভবিষ্যতের ফাইভজি অ্যাপ্লিকেশনগুলির গতি, ক্ষমতা এবং শক্তি সঞ্চয়কে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার জন্য তৈরি করা হয়েছে। এটি সেকেন্ডে ৮.৫ গিগাবিট (জিবিপিএস) পর্যন্ত ডেটা প্রসেসিং গতি প্রদানে সক্ষম, যা এলপিডিডিআরফাইভ’এর ৬.৪ জিবিপিএস’এর চেয়ে ১.৩ গুণ বেশি দ্রুত। এ খাতের সবচাইতে আধুনিক ১৪ ন্যানোমিটার (এনএম) ডির‍্যাম প্রক্রিয়া প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি এলপিডিডিআরফাইভ মেমোরির তুলনায় প্রায় ২০ শতাংশ কম শক্তি ব্যবহার করবে।

তাছাড়াও, এর ১৬-গিগাবিট এলপিডিডিআরফাইভএক্স চিপ প্রতি মেমোরি প্যাকেজে ৬৪ গিগাবাইট (জিবি) পর্যন্ত সক্ষমতা প্রদান করবে, যা বিশ্বব্যাপী উচ্চ-ক্ষমতার মোবাইল ডির‍্যামের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভূমিকা রাখবে। সংক্ষেপে, এলপিডিডিআরফাইভএক্স স্মার্টফোনের হাই-পারফরমেন্স এবং লো-পাওয়ার মেমোরির ব্যবহারকে আরো বর্ধিত করে এআই এবং এজ অ্যাপ্লিকেশন পর্যন্ত বিস্তৃত করবে।

সেই সাথে ডিজিটাল রিয়েলিটি ওয়ার্ল্ডের সম্প্রসারণের জন্য যথোপযুক্ত কাঠামো তৈরি করতে স্যামসাং খুব শীঘ্রই বিশ্বব্যাপী চিপসেট প্রস্তুতকারকদের সাথে কাজ শুরু করবে। প্রতিষ্ঠানটি নিজেদের শীর্ষস্থানীয় মোবাইল ডির‍্যাম লাইনআপকে প্রসারিত করার মাধ্যমে পারফরমেন্স ও পাওয়ার এফিশিয়েন্সি’র প্রশ্নেও উন্নতি সাধন করার ব্যাপারে আগ্রহী।

প্রতিটি নতুন জেনেরেশনের সাথে সাথে মোবাইল ডির‍্যাম আরো দ্রুত এবং দক্ষ হওয়ার প্রবণতা রাখে, যা নির্মাতাদের আরও শক্তিশালী এবং পরিবেশ-বান্ধব ডিভাইস ডিজাইন করতে সহায়তা করে। সর্বশেষ জেনারেশনের মোবাইল ডির‍্যামের মাধ্যমে স্যামসাং স্মার্টফোনের বাইরেও সার্ভার এবং অটোমোবাইলের মতো এআই-ভিত্তিক প্রান্ত অ্যাপ্লিকেশনগুলোর জন্যও হাই-পারফরমেন্স এবং লো-পাওয়ার মেমোরি নিশ্চিত করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি