মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
31 C
Dhaka

২০২২ কে বিদায় জানাতে ইনিফিনিক্স এর নতুন চমক

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ বছর শেষে এক দুর্দান্ত এক অফার নিয়ে এসেছে তরুণদের মাল্টিটাস্কিংয়ের প্রিয় সঙ্গী চীনা ইনফিনিক্স মোবাইল কোম্পানি। ইনফিনিক্স স্মার্টফোন কিনলে ক্রেতারা পাবেন ‘বাই ওয়ান গেট ওয়ান’ অথবা ‘ক্যাশব্যাক’ পাওয়ার সুযোগ। ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে অফারটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

অফার চলাকালীন হট ১২ সিরিজের যেকোনো স্মার্টফোন কিনে ক্রেতারা ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারটি উপভোগ করতে পারবেন। অফারের বিজয়ী একটি ইনফিনিক্স হট ১২আই পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন। প্রতিদিন একটি হট ১২আই জেতার সুযোগ থাকবে, যা সাথে সাথেই বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে ইনফিনিক্সের ক্রেতারা পাবেন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ। এর জন্য তাদের ইনফিনিক্স হট ১২ সিরিজের যেকোনো স্মার্টফোন কিনতে হবে। অংশগ্রহণকারীদের প্রত্যেকেই নিশ্চিতভাবে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অথবা ‘ক্যাশব্যাক’ পাবেন। লটারির মাধ্যমে বিজয়ীদের ভাগ্য নির্ধারিত হবে।

ইনফিনিক্স হট ১২ সিরিজের ফোন কেনার পর ক্রেতাদের ২৬৯৬৯ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজে ক্রেতারা দু’টি অফারের যেকোনো একটির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। দোকানে এসএমএসটি দেখানোর মাধ্যমে ক্রেতারা অফারটি জিতে নিতে পারবেন।

ইনফিনিক্সের সবগুলো দোকানেই এই অফার চালু আছে। গ্রাহকদের শুধু সঠিক ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর সঠিক ফরম্যাটটি হলো: INFINIX<স্পেস>আইএমইআই<স্পেস>শপ কোড। সব ইনফিনিক্স শপেও এই এসএমএস ফরম্যাট পাওয়া যাবে।

ইনফিনিক্স হট ১২ সিরিজের স্মার্টফোনগুলো হলো ইনফিনিক্স হট ১২, ইনফিনিক্স হট ১২ প্লে (৪ জিবি+৬৪ জিবি) এবং ইনফিনিক্স হট ১২আই। সুপার স্টোরেজ গেমিং ফোন হট ১২ এর সাথে আছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট, ১২৮ জিবি রমের বিশাল স্টোরেজ ও ১১ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম, ৯০ হার্জের বড় ৬.৮২ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে এবং ১৮ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এমন ৫০০০ এমএএইচ ব্যাটারি। ৬০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারিসহ হট ১২ প্লে একটী সুপার স্টোরেজ গেমিং ফোন, অন্যদিকে হট ১২আইকে বলা যায় একটি বাজেট কিলার ৪+৬৪ জিবি প্রিমিয়াম ফোন। সারাদিন ধরে আপনার ফোনকে চার্জড রাখার জন্য হট ১২ সিরিজের ফোনগুলোর সাথে রয়েছে ফুললি অপটিমাইজড ফাস্ট চার্জার।

বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন ইনফিনিক্সের ফেসবুক পেজে ।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি