মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
30 C
Dhaka

ও’ফ্যানস ফেস্টের জমজমাট আয়োজন

টেকভিশন২৪ ডেস্কঃ ভক্ত-অনুরাগীদের সাথে মনে রাখার মত স্মৃতি তৈরির মাধ্যমে নিজেদের মধ্যকার সম্পর্ককে আরো গভীর ও অর্থপূর্ণ করে তোলা গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো’র এগিয়ে যাওয়ার অন্যতম মূল মন্ত্র। এই মন্ত্রেই উজ্জীবিত হয়ে এক জমজমাট আয়োজনের মাধ্যমে সম্প্রতি ও’ফ্যানস ফেস্ট উদযাপন করল অপো। ভক্তদের মাঝে “স্মার্ট” জীবনযাপনের অনুপ্রেরণা তৈরির লক্ষ্যে হেরিটেজ রিসোর্টে এটি আয়োজিত হয়। এবারের আয়োজনের থিম ছিল ‘মেকিং মেমোরিজ’ – অর্থাৎ সুখস্মৃতি তৈরি করা, আর এই আয়োজনে মজার সব গেমসের পাশাপাশি ভক্তদের জন্য ছিল অল-রাউন্ডার সাকিব আল হাসানের মত খ্যাতনামা সেলিব্রেটিদের সাথে দেখা করার অনন্য সুযোগ!

বিগত বছরগুলোতে দেশের স্মার্টফোন বাজারে অপো’র চাহিদা ও জনপ্রিয়তা অবিশ্বাস্য হারে বৃদ্ধি পেয়েছে এবং ব্র্যান্ড হিসেবে অপো ফ্যানদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। ভক্তদের এই অটুট ভালোবাসা আর সাফল্যের আনন্দকে তাদের সাথেই একত্রে উদযাপনের লক্ষ্যে গত মাসে অপো ও’ফ্যানস ফেস্টিভ্যাল উদ্বোধন করে। ভক্তদের কাছে স্মরণীয় করে তোলার জন্য অপো ও’ফ্যানস ফেস্টিভ্যালে ছিল ছয়জন জনপ্রিয় সেলিব্রেটির অধীনে ছয়টি বিশেষ দল, যার প্রতিটিতে সদস্য হিসেবে ছিলেন পাঁচজন ফ্যান। ট্রু রিয়েল ফ্যানদের করা লাকি ড্রয়ের মাধ্যমে এই দলগুলো গঠন করা হয়, এবং দলের সদস্যরা একসাথে বিভিন্ন খেলায় অংশ নেন। প্রতিটি খেলায় জয়ের জন্য ভিন্ন ভিন্ন দক্ষতার প্রয়োজন ছিল। সবশেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল বিজয়ীর মুকুট জয় করে নেয়।

বিজয়ী দলের জন্য আরো ছিল সাকিব আল হাসানের সাথে একটি রোমাঞ্চকর খেলায় অংশ নেওয়ার সূবর্ণ সুযোগ। অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য অপো’র পক্ষ থেকে ছিল আকর্ষণীয় উপহার, আর বিজয়ী দলের হাতে তুলে দেয়া হয় এক চমৎকার ট্রফি। এ প্রসঙ্গে অল-রাউন্ডার সাকিব আল হাসান বলেন, “উদ্ভাবনী শক্তির জোরে সবসময় এগিয়ে যাওয়া আর সকলকে অনুপ্রাণিত করার দৃঢ় প্রত্যয় ধারণ করে অপো। দূর্দান্ত এই ও’ফ্যানস ফেস্টেও এমন প্রচেষ্টাই ফুটিয়ে তুলেছে অপো, আর ভক্তরাও নিশ্চয়ই মনে রাখার মত সেরা এক অভিজ্ঞতা লাভ করেছেন”।

সঞ্চালকের ভূমিকায় রাফসান সাবাবের প্রাণবন্ত অংশগ্রহণ দিনব্যাপী ও’ফ্যানস ফেস্টকে মাতিয়ে রাখে। অনুষ্ঠানে অপো ফ্যানরা টয়া, নিয়ন, নোমান, শৌমি, এনায়েত আর রাফায়েতদের মত জনপ্রিয় তারকাদের সাথে আড্ডা আর সেলফি তোলার সুযোগ উপভোগ করেন। এক পর্যায়ে উপস্থিত তারকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সরাসরি আলোচনায় অংশ নেন এবং ভক্তদের মাঝে অপো’র উৎসাহ আর অনুপ্রেরণার ভূয়সী প্রশংসা করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সবশেষে ও’ফ্যানরা মাশা ইসলামের বিশেষ পরিবেশনা সহ কনসার্ট ও ডিজে শো’র তালে মেতে ওঠেন।

হেলিকপ্টারে চড়ে সাকিব আল হাসানের সরাসরি ভেন্যুতে প্রবেশ করার মূহুর্তটি অপো ও’ফ্যানস ফেস্টিভ্যালে ভক্তদের জন্য সেরা চমক ছিল। সেই সাথে উৎসব আনন্দে মুখরিত হওয়ার জন্য ছিল অসংখ্য গেমস আর অন্যান্য ফিচারস। ব্যবহারকারী ও ভক্তদের প্রতি নিজেদের একান্ত দায়বদ্ধতা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবেই মূলত অপো এই বর্ণাঢ্য আয়োজন করে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি