মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
32 C
Dhaka

ইনফিনিক্সের ‘থ্রি-ডি ভ্যাপর ক্লাউড চেম্বার লিকুইড কুলিং টেকনোলজি’ নেতৃত্ব দেবে ইন্ডাস্ট্রিতে

টেকভিশন২৪ ডেস্ক:  হংকং-ভিত্তিক জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স সম্প্রতি যুগান্তকারী  ‘থ্রি-ডি ভ্যাপর ক্লাউড চেম্বার (থ্রি-ডি ভিসিসি) লিকুইড কুলিং টেকনোলজি’র যাত্রা শুরু করেছে। এতে করে ব্র্যান্ডটির মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বর্তমান তরুণরা প্রথাগত ভাবনা পেছনে ফেলে এগিয়ে যেতে অনুপ্রাণিত হবেন।  এবারই প্রথমবারের মতো ভিসি আকৃতির মাত্রিকতায় (ডাইমেনশনালিটি) উদ্ভাবনী নকশা ব্যবহার করে ব্র্যান্ডটির ডিজাইনাররা চেম্বার ভলিউমে বাড়তি কার্যকারিতা যুক্ত করতে পেরেছেন। এটি স্মার্টফোনের তাপ অপচয় বহুলাংশে কমিয়ে আনে এবং ভালো পারফরম্যান্স নিশ্চিত করে। অভিনব এই সল্যুশন উচ্চ তাপমাত্রার কারণে সৃষ্ট স্মার্টফোনের বিভিন্ন সমস্যা যেমন, সিপিইউ ফ্রিকোয়েন্সি রিডাকশন, ফ্রেম রেট ড্রপ এবং ফ্রোজেন স্ক্রিন ইত্যাদি সমাধান করে। নতুন এই প্রযুক্তি চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমেনিসট্রেশন দ্বারা স্বীকৃত হয়েছে।  

ইনফিনিক্স এর সিনিয়র প্রোডাক্ট ডিরেক্টর ম্যানফ্রেড হং বলেন, “সাধারণ গেমিংভক্তরা স্মার্টফোনের পারফরম্যান্স এর ব্যাপারে আগ্রহী হলেও ভারী গেমার্সরা ফোনের তাপ বৃদ্ধি বা অপচয়ের বিষয়টির ওপর অধিক গুরুত্ব দেন। ৫জি প্রযুক্তির এই সময়কালে মোবাইল ফোনের তাপ অপচয় রোধ টেকনোলজি একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। প্রযুক্তির উন্নয়নের ফলে ভিসি’তে সনাতনী হিট পাইপ এর বিকল্প হিসেবে নতুন নতুন উদ্ভাবন সামনে আসছে; তাই এখন সমতল সার্ফেস থেকে পরিবর্তিত হয়ে ত্রিমাত্রিক উপায়ে ইনফিনিক্সের সর্বাধুনিক ‘থ্রি-ডি ভ্যাপর ক্লাউড চেম্বার লিকুইড কুলিং’ প্রযুক্তি কাজ করবে। এই প্রযুক্তি শুধুমাত্র ইনফিনিক্সের কারিগরি ও অভিনব সক্ষমতার বহিঃপ্রকাশ-ই নয় বরং প্রযুক্তির উন্নয়নে ইন্ডাস্ট্রির আরো এক ধাপ এগিয়ে যাওয়াকে নির্দেশ করে।”   

ইনফিনিক্সে    

ইনফিনিক্সের স্ব-উদ্ভাবিত থ্রি-ডি ভিসিসি টেকনোলজি:

যখন ভিসি’তে তাপ প্রবেশ করে, ‘এভাপোরেটর’ এর পানি বাষ্পে রূপান্তরিত হয়, যেটি অতিরিক্ত তাপ প্রশমন করে। এরপর উষ্ণ বাষ্প ‘কনডেন্সার’ এ প্রবাহিত হয়ে তরলে রূপান্তরিত হয়, যা পুনরায় ‘এভাপোরেটর’ এ ফিরে যায় অভ্যন্তরীণ একটি প্রক্রিয়ার মাধ্যমে। এভাবে পানি ও বাষ্পের পর্যায়ক্রম সহ-অবস্থানের মাধ্যমে গরম ও ঠান্ডার একটি প্রবাহ গড়ে উঠে।   

পূর্বের ভিসি ডিজাইন এর সঙ্গে ‘থ্রি-ডি ভ্যাপর ক্লাউড চেম্বার লিকুইড কুলিং’ প্রযুক্তির তুলনা করলে নতুন টেকনোলজির সুবিধা সমূহ স্পষ্ট হয়। ‘এভাপোরেটর’ এক পাশে ‘বাম্প’ তৈরি করা হয়েছে, যাতে থার্মাল ফ্লাক্স এর সঙ্গে চেম্বার ভলিউম ও ওয়াটার স্টোরেজ সক্ষমতা বৃদ্ধি পায়। ফলে পূর্বের ভিসি পদ্ধতির তুলনায় ওয়াটার ইঞ্জেকশন ভলিউম এবং কিউ ম্যাক্স ভ্যালু বৃদ্ধি পায় ২০ শতাংশ।

এই প্রযুক্তি উদ্ভাবন বাস্তবায়নে চ্যালেঞ্জ সমূহ:

নতুন ‘থ্রি-ডি ভিসিসি ডিজাইন’ স্মার্টফোনে কার্যকর করতে আগের ডিজাইনের চেয়েও উন্নত গঠনগত পরিবর্তন প্রয়োজন ছিল। অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা ও  উন্নতির পর ইনফিনিক্সের গবেষক দল একটি ম্যাট্রিক্স সাপোর্ট কলামে  ‘থ্রি-ডি ইন্টারনাল স্ট্রাকচার ডিজাইন’ করেছে, এতে যুতসইভাবে ইন্টারনাল চেম্বার ভলিউম খাপ-খাওয়ানো সম্ভব হয়েছে।

দ্বিতীয় বড় চ্যালেঞ্জটি ছিল  ‘থ্রি-ডি স্ট্রাকচারের ভিতরে’ উইক স্ট্রাকচারের ইন্টিগ্রিটি মানিয়ে নেয়া। সাধারণ ভিসি উইক স্ট্রাকচার ফ্ল্যাট এবং এতে ভাঁজ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যা  ‘চেম্বার ব্লকেজ’ এর অন্যতম কারণ। তবে  ‘ক্যাপিলারি স্ট্রাকচার ডেনসিটি অ্যানালাইসিস’ এবং উন্নত ওয়েলডিং প্রযুক্তি ব্যবহার করে ইনফিনিক্সের  ‘আর অ্যান্ড ডি টিম’ উইক স্ট্রাকচারের ইন্টিগ্রিটি নিশ্চিত করে পারফরম্যান্সের উন্নয়ন ঘটিয়েছে।

ইনফিনিক্স স্মার্টফোনের এই টেকনোলজির মাধ্যমে স্মার্টফোনের বাড়তি লোডেও ব্যবহারকারীরা ভালো পারফরম্যান্স পাবেন। এতে ভারী ভারী গেমস  দ্রুততার সাথে খেলা, অধিক সময়ের জন্য লাইভ স্ট্রিমে যাওয়া ও নির্বিঘ্নভাবে মোবাইল ব্যবহারে বাড়তি অভিজ্ঞতা পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি