মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
26 C
Dhaka

রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় বিটিআরসি, স্থানীয় প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযান

টেকভিশন২৪ ডেস্ক: কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ থানার রোহিঙ্গা ক্যাম্প ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন ও র‌্যাবের সহযোগিতায় গত ২৭-২৮ জুলাই ২০২২ তারিখে অবৈধ টেলিযোগাযোগ সেবার বিরুদ্ধে অভিযান কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন  (বিটিআরসি)। বিটিআরসি’র এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের পরিচালক এম. এ. তালেব হোসেনের নেতৃত্বে পরিদর্শক দল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: তাজ উদ্দিন ও র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল এতে অংশগ্রহণ করেন। এ সময় উখিয়া থানার কুতুপালং বাজার, আলম মার্কেট, বখতিয়ার মার্কেট, উখিয়া বাজার এবং কোর্টবাজার এলাকার চৌধুরী মার্কেটে অভিযান পরিচালিত হয়।

বিটিআরসি

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট, ওয়াকিটকি, অবৈধ সিম বিক্রয়কারী এবং অবৈধ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে মোট নয় লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা এবং ১৩৬ টি অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট, ওয়াকিটকি, অবৈধ সিম ও অন্যান্য অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি জব্দ করা হয়।

বিটিআরসি

এছাড়াও উখিয়া থানাধীন কোর্টবাজার এলাকায় চৌধুরী মার্কেটের লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ইন্টারনেট সংযোগ দেওয়ার বিভিন্ন টেলিযোগাযোগ যন্ত্রপাতি জব্দ করা হয়। পরবর্তীতে বিটিআরসি’র পরিদর্শক দল লাইসেন্সবিহীন অবৈধ ইন্টারনেট সেবা প্রদানকারী বেলাল হোসেন সাঈদির বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধিত ২০১০) এর ৩৫(২)/৫৭(৩) ধারায় উখিয়া থানায় মামলা দায়ের করেন।

বিটিআরসি

সরকারি আইন ও বিধি লঙ্ঘনকারী টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিটিআরসি’র এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি