মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
31 C
Dhaka

ইনফিনিক্সের মোবাইল ফটোগ্রাফি ওয়ার্কশপ করালের কে এম আসাদ

spot_img

একটি ভালো ক্যামেরার স্মার্টফোন কর্মসংস্থান তৈরি করতে পারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন আর এখন শুধু গেমিং বা সেলফি তোলার জন্য ব্যবহৃত হচ্ছে না, বরং উন্নতমানের ক্যামেরা ও প্রসেসরযুক্ত স্মার্টফোন এখন কর্মসংস্থান তৈরি করতে সক্ষম। ঢাকায় ইনফিনিক্স আয়োজিত মোবাইল ফটোগ্রাফি ওয়ার্কশপে এমনটাই বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক কে এম আসাদ।

ওয়ার্কশপে কে এম আসাদ তাঁর আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত বেশ কিছু ছবিসহ ইনফিনিক্স নোট ১২ প্রো দিয়ে তার তোলা কিছু ছবি অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরেন। রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের নানা মানবিক ও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি এই ফটোগ্রাফারের অসংখ্য কাজ রয়েছে। বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য টেলিগ্রাফসহ বিভিন্ন বিখ্যাত মিডিয়ায় তাঁর এই কাজগুলো প্রকাশিত হয়েছে। ২০১৯ সালে, ন্যাশনাল জিওগ্রাফিকের ম্যাগাজিনের কভার পেজে আসাদের তোলা ছবি প্রকাশিত হয়। ২০২১ সালে ওয়ার্ল্ড প্রেস ফটো কর্তৃক কে এম আসাদকে পরিবেশ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুবসমাজকে ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে সম্প্রতি স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এই ওয়ার্কশপের আয়োজন করে। ১২১৪ জন নিবন্ধনকারীর মধ্য থেকে ২৫ জনকে বাছাই করে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। বাজারে নতুন আসা ইনফিনিক্স নোট ১২ প্রো ফোন ব্যবহার করে বাংলাদেশি তথ্যচিত্র ফটোগ্রাফার কে এম আসাদ ওয়ার্কশপটি পরিচালনা করেন।

ফটোগ্রাফি সম্পর্কে জানার পাশাপাশি মোবাইলের ক্যামেরা, ইমেজ সেন্সর ও প্রসেসরের গুণমানের ওপরও জোর দেন আসাদ। ভালো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং এডিটিংয়ের জন্য এই বিষয়গুলোর সমন্বয় খুবই প্রয়োজনীয় বলে উল্লেখ করেন তিনি। আসাদ আরও বলেন, “আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে মোবাইল জার্নালিস্ট, রিপোর্টার, ফটোগ্রাফার এবং ইউটিউবাররা তাদের বেশিরভাগ কাজ মোবাইল ফোনেই করে থাকেন। তারা যদি কাজ করার সময় তাদের ফোনে ঝামেলা অনুভব করেন অথবা তাদের ডিভাইস স্লো হয়ে যায়, তাহলে  অবশ্যই এটি তাদের কাজে প্রভাব ফেলে।” ভালো পারফরম্যান্সের জন্য নোট ১২ প্রো এ থাকা কম্বিনেশনের প্রশংসা করেন তিনি।

সম্প্রতি বাজারে আসা মিড বাজেটের আল্ট্রা-স্পিড ফোন নোট ১২ প্রো-তে আছে হেলিও জি৯৯ প্রসেসর, ২৫৬জিবি রম+১৩জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম, ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ট্রিপল ক্যামেরা এবং ৬.৭” এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা এই আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ‍উপস্থিতদের মধ্য থেকে একজন বলেন, “ফ্রেমিং ও লাইটিং সম্পর্কে আমার কিছু ধারণা ছিল, কিন্তু এই ওয়ার্কশপের মাধ্যমে আমি এ বিষয়গুলোর সঠিক ব্যবহার শিখেছি।” এই ওয়ার্কশপে তারা ডেপথ অফ ফিল্ড, অ্যাপারচার, আইএসও, এক্সপোজার, শাটার স্পিড ইত্যাদি ছাড়াও ফটোগ্রাফির বেশ কিছু টেকনিক্যাল বিষয়াদি একজন বিশেষজ্ঞের কাছ থেকে জানার সুযোগ পান।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি