বুধবার, নভেম্বর ১১, ২০২৬
26 C
Dhaka

আইফোনের জন্য ম্যাগসেফ ব্যাটারি প্যাক আনছে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: আইফোন ১২ এর জন্য নতুন ম্যাগসেফ অ্যাক্সেসরি আনতে কাজ করছে অ্যাপল। ব্লুমবার্গের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিএসএম এরিনা।

ম্যাগনেটিকভাবে আটকে থাকার সক্ষমতার এই ব্যাটারি প্যাক সহজেই আইফোনের পিছনে সংযুক্ত রাখা যাবে এবং চার্জ করা যাবে। এর চুম্বক ফোনের ব্যাকের সাথে সহজেই আটকে থাকতে পারে।

আইফোন ১২ এর সাথে অ্যাপল ম্যাগসেফ নামটিকে সামনে নিয়ে এসেছে। এটি ওয়্যারলেস চার্জিং পডের পর আইফোন অ্যাক্সেসরিজের ক্ষেত্রে নতুন ইকোসিস্টেম হতে যাচ্ছে। আইফোন ১২ এর চারটি মডেলই ম্যাগসেফ সমর্থন করে।

সূত্র মতে, ব্যাটারি প্যাকের প্রোটোটাইপটিতে রাবার এক্সটেরিয়র রয়েছে। অ্যাপলের অফিশিয়াল চার্জিং কেইসে যে উপকরণ ব্যবহার করা হয়েছে, ঠিক একই উপকরণ ব্যবহার করা হয়েছে এই ব্যাটারি প্যাকে। তবে অ্যাপল এখনও অ্যাক্সেসরিজটিকে সামনে আনেনি। এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো তথ্যই প্রকাশ করা হয়নি।

তবে সম্প্রতি অভ্যন্তরীণ টেস্টের সময় কিছু তথ্য বেরিয়ে এসেছে। সফটওয়্যার সম্পর্কিত ত্রুটি, অতিরিক্ত গরম হয়ে যাওয়াসহ এখনও কিছু ত্রুটি রয়েছে। ধারণা করা হচ্ছে এসব ত্রুটি দূর করে শিগগিরই বাজারে আসতে পারে ম্যাগসেফ ব্যাটারি প্যাক। টেকজুম অবলম্বনে।‌ 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি