বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
18 C
Dhaka

আইপিডিসি ইজি’র বিশেষ ক্যাম্পেইনে ইলেক্ট্রনিক পণ্য ও হোম অ্যাপ্লায়েন্সে ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স-এর কার্ডবিহীন ইএমআই সেবা ‘আইপিডিসি ইজি’ ঈদ-উল-আজহা উপলক্ষ্যে এনেছে ইলেক্ট্রনিক পণ্য ও হোম অ্যাপ্লায়েন্সে ছাড়সহ বিশেষ ক্যাম্পেইন।

‘আইপিডিসি ইজি’ অ্যাপ-এর হোমপেজে দেওয়া ক্যাম্পেইন ব্যানারে ক্লিক করে গ্রাহকরা তাদের পছন্দের ২৫০ এরও বেশি পণ্য ক্যাম্পেইন চলাকালীন সময়ে ইজি লোনের মাধ্যমে ক্রয় করলে পাচ্ছেন ৫৮% পর্যন্ত ছাড়। এছাড়া, ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ইজি-র সাথে চুক্তিবদ্ধ মার্চেন্ট পার্টনারদের থেকে এই ক্যাম্পেইন চলাকালে ইজিলোনের মাধ্যমে টিভি ক্রয় করলে গ্রাহকরা উপহার পেতে পারেন রেফ্রিজারেটরসহ নানা আকর্ষণীয় পণ্য।

ক্যাম্পেইন সম্পর্কে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর হেড অব ইজি ফারজানা শারমিন বলেন, “প্রয়োজনীয় কনজ্যুমার পণ্য ক্রয়ে দ্রুত আর্থিক সেবা প্রাপ্তি খুব কাজে আসে। তাই আমাদের গ্রাহকদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে এই ক্যাম্পেইনে আমাদের সুদক্ষ লোন সেবার সাথে আমরা সংযোগ ঘটিয়েছি ইলেক্ট্রনিক পণ্য ও হোম অ্যাপ্লায়েন্সে আকর্ষণীয় ডিসকাউন্ট অফারের।”  

ক্যাম্পেইনটি চলবে ২৮ জুন ২০২৩ পর্যন্ত। তবে লোন লিমিট গ্রহণের শেষ সময় ২৭ জুন ২০২৩। আইপিডিসি ইজি ইলেক্ট্রনিক পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, ফার্নিচার, ট্রাভেল প্যাকেজ ইত্যাদি ক্রয়ে কোনো কার্ড ছাড়াই প্রদান করে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা। ইজি অ্যাপটি প্লেস্টোর ও অ্যাপস্টোর দুটি থেকেই ডাউনলোড করা সম্ভব। ই-কেওয়াইসি সুবিধাযুক্ত অ্যাপটিতে গ্রাহক ইজি লিমিটের জন্য আবেদন করতে পারেন। আবেদনের ১-৩ কার্যদিবস-এর মধ্যে গ্রাহককে ইজি লিমিট প্রদান করা হয়।       

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম...

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি