বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
29.8 C
Dhaka

অবমাননাকর ভিডিও, গুগলকে পাঁচ লাখ ১৫ হাজার ডলার জরিমানা

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ধরণের ভিডিও আপলোড হয়ে থাকে। তবে ইউটিউবে কোনো ধরনের সমস্যা ‍সৃষ্টি হলে এর দায় এসে পড়ে টেক জায়ান্ট গুগলের উপর। এবারো তাই হয়েছে বড় ধরণের জরিমানার কবলে পড়েছে গুগল।

অস্ট্রেলিয়ান ফেডারেল কোর্ট স্থানীয় সময় সোমবার গুগলকে পাঁচ লাখ ১৫ হাজার ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৪ কোটি টাকার মতো। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান রাজনীতিবিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে গুগল। সে কারণে জরিমানা দিতে হবে গুগলকে।

ওই অস্ট্রেলিয়ান রাজনীতিবিদের নাম জন বারিলারো। তিনি সাউ-ওয়েলসের  উপপ্রধান মন্ত্রীর পদে ছিলেন। জনকে আক্রমণ করে ২০২০ সালে ইউটিউবে দুটি ভিডিও আপলোড করেছিলেন রাজনৈতিক ভাষ্যকার জর্ডান শ্যাঙ্কস। জনের অভিযোগ, ওই ভিডিও আপলোডের ফলে তার মানহানি হয়েছে। এজন্য ইউটিউবের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি।

আদালত বলছে, জন বারিলারোর বিরুদ্ধে যে ভিডিও প্রকাশ করা হয় তার জন্য তাকে এক পর্যায়ে হারাতে হয় নিউ সাউথ ওয়েলসের উপপ্রধানমন্ত্রীর পদ। তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এর জন্য।

রায়ের পর্যবেক্ষণে আদালতের বিচারক জানিয়েছেন, পোস্ট করা ভিডিওতে বারিলারোকে উপস্থাপন করা হয়েছে বর্ণবাদী ও নিন্দনীয় চরিত্র হিসেবে। যার মাধ্যমে তার মানহানি করা হয়েছে। এমনিক ওই রাজনৈতিক নেতাকে কোনো প্রমাণ ছাড়াই ভিডিওতে দুর্নীতিবাজ বলে আখ্যা দেওয়া হয়েছে।

আদালত আরো জানান, ভিডিও গুলো ৮ লাখের বেশি বার দেখা হয়েছে। এর মাধ্যমে গুগলের হাজার হাজার ডলার আয় হয়েছে। ভিডিওগুলি সরাতে অস্বীকার করার জন্য গুগলকে এই জরিমানা। এই ভিডিও প্রচারের ক্ষেত্রে তারা কোনো নীতিমালা অনুসরণ করেনি।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি,...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি