রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

দেশের বাজারে রিয়েলমি নারজো ৫০এ প্রাইম

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে এসেছে স্টাইলিশ নারজো ৫০এ প্রাইম। ৮.১ মিমি আল্ট্রা স্লিম কেভলার স্পিড টেক্সচার ডিজাইন, ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরাযুক্ত ডিভাইসটি পাওয়া যাবে মাত্র ১৬,৯৯৯ টাকায়।

ফ্ল্যাশ ব্লু ও ফ্ল্যাশ ব্ল্যাক এই দুইটি ভিন্ন রঙে পাওয়া যাবে ফোনটি।

এই সেগমেন্টের ফোনগুলোর মধ্যে সবচেয়ে সেরা পারফরমেন্স প্রদানের পাশাপাশি দীর্ঘ স্থায়িত্ব নিশ্চিত করবে এই ডিভাইসটি। রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ৪জিবি/ ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং গ্রাহকরা আগামী ৩ জুলাই বেলা ১২টায় বিশেষ অফারে মাত্র ১৫,৯৯৯ টাকায় দারাজ থেকে এই অসাধারণ স্মার্টফোনটি কিনতে পারবেন। এই ফোনটি শুধুমাত্র দারাজে পাওয়া যাবে ।

কেনার জন্য ক্লিকঃ https://click.daraz.com.bd/e/_6vi28

৮.১ মিমি আল্ট্রা স্লিম, ১৯২.৫ গ্রাম আল্ট্রা-লাইট বডি এবং কেভলার স্পিড টেক্সচার ডিজাইনের নারজো ৫০এ প্রাইম এই দামের মধ্যে সবচেয়ে পাতলা ও হালকা ডিভাইস এবং এটি বহন করাও অত্যন্ত স্বাচ্ছন্দ্যদায়ক। এতে থাকছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার ফলে গেমিং এবং কনটেন্ট ভিউইংয়ে পাওয়া যাবে অসাধারণ এক্সপেরিয়েন্স।ডিভাইসটিতে থাকছে ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা সেটআপ যাতে ব্যবহারকারীরা ছোট থেকে ছোট বস্তুরও ঝকঝকে ছবি তুলতে পারবেন। শক্তিশালী অক্টা-কোর ১২ ন্যানোমিটার প্রসেসর এবং বিশাল ব্যাটারিযুক্ত এই ফোনটি এই সেগমেন্টে সেরা পারফরমেন্স প্রদান করবে।

৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি থাকায় টানা ১৭.২ ঘন্টা ইউটিউবে কনটেন্ট দেখতে পারবেন কিংবা টানা ৮.১ ঘন্টা গেমি খেলতে পারবেন। চার্জ শেষ হয়ে গেলেও, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে নারজো ৫০এ প্রাইম; তাই দ্রুতই চার্জ হয়ে যাবে।  

থাকছে আলট্রা ফাস্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১ টেরাবাইট পর্যন্ত মেমরি এক্সপানশন সুবিধা। সব মিলিয়ে দুর্দান্ত ডিজাইন এবং স্পেসিফিকেশনের কম্বো নিয়ে এসেছে রিয়েলমি নারজো ৫০এ প্রাইম। এই দামে গেমিং ফোন এর  ডিজাইনের মধ্যে এটাই সেরা ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি