বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান দখল করেছে স্যামসাং। এ সময়কালে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ১৭.৭ শতাংশ মার্কেট শেয়ার অর্জন করে। স্যামসাংয়ের এ ইতিবাচক প্রবৃদ্ধির মূলে ছিলো প্রতিষ্ঠানটির জনপ্রিয় গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো। বিশেষ করে, গ্যালাক্সি এ১৩, গ্যালাক্সি এ১২ ও গ্যালাক্সি এ০৩ কোর এর মতো এন্ট্রি-লেভেলের ডিভাইসগুলোর আশানুরূপ সাড়া স্যামসাংকে এ অবস্থানে নিয়ে গেছে।

অন্যদিকে, প্রিমিয়াম স্মার্টফোন ক্যাটাগরিতে নতুন উন্মোচিত হওয়া গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোর প্রতি গ্রাহক চাহিদার পরিমান বেশি ছিলো। স্যামসাংয়ের এ প্রবৃদ্ধি অর্জনে এ বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের বাজার ৭ শতাংশ হারে হ্রাস পাওয়া সত্ত্বেও এ সময় স্যামসাং স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান দখল করেছে।  

কাউন্টার পয়েন্ট রিসার্চের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মোট স্মার্টফোন রপ্তানির  মাত্র ৯ শতাংশ হলো ফাইভজি প্রযুক্তি সমর্থিত স্মার্টডিভাইস। তবে চলতি বছরে মিড ও হাই রেঞ্জের ফাইভজি সমর্থিত ডিভাইসগুলোর রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে।

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “ক্রেতাদের চাহিদা এবং পরিবর্তনশীল লাইফস্টাইল কে বিবেচনায় রেখে স্যামসাং প্রতিবছর নিত্য নতুন ডিভাইস বাজারে নিয়ে আসছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে আমরা যে সাফল্য অর্জন করেছি তাতে আমরা খুশী এবং সামনের দিনগুলোতে আমরা আমাদের এ জয়যাত্রা ধরে রাখতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি ।”  

অন্যদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের প্রতিযোগী ব্র্যান্ডগুলোর মধ্যে রিয়েলমি ১৩.২, ইনফিনিক্স ১২.৪ শতাংশ, শাওমি ১১.৯ শতাংশ এবং টেকনো ১০.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থান অর্জন করেছে। এছাড়াও, এ সময়কালে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো ৩৪.২ শতাংশ মার্কেট শেয়ার দখল করে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি