শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

১১৭ মেধাবী যুব প্রতিবন্ধী লড়বে জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত রাউন্ডে

টেকভিশন২৪ ডেস্ক:  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সপ্তমবারের মতো দেশের যুব প্রতিবন্ধী ব্যক্তিদের আইটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এ প্রতিযোগিতা দেশের যুব প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে তথ্য-প্রযুক্তি চর্চা ব্যাপকভাবে সম্প্রসারণ ঘটাবে এবং বর্তমান সরকারের প্রতিশ্রুতি আগামী ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশের উপযুক্ত মানব সম্পদ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।
 
সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামী ০৬ মে শনিবার সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানী ঢাকার বিইউবিটি বিশ্ববিদ্যালয়, রূপনগর, মিরপুর, ঢাকা ক্যাম্পাসে এই প্রতিযোগিতা আয়োজন করবে।
 
সারাদেশ থেকে আগত মোট ১১৭ জন প্রতিযোগী প্রতিবন্ধিতার ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ক্যাটাগরিগুলো হলো দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনডিডি)।
 
সবগুলো ক্যাটাগরিতে প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং প্রোগ্রামিং (স্ক্রাচ) বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রত্যেক ক্যাটাগরিতে সেরা প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে। ক্যাটাগরি ভিত্তিক বিজয়ী সেরা ৪জন প্রতিযোগী আগামী অক্টোবর ২০২৩ দুবাই-এ অনুষ্ঠেয় আন্তজার্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ম্যানেজার (সিস্টেমস) এবং এই আয়োজনের সমন্বয়ক মো. গোলাম রব্বানী।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি