রবিবার, আগস্ট ৯, ২০২৬
33.1 C
Dhaka

উদ্ভাবন ও সেরা ক্রেতা অভিজ্ঞতা প্রদানে গুরুত্ব দিয়েছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের বৃহত্তম শপিং ডে ১১.১১ ক্যাম্পেইনে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ চলতি বছর ক্রেতাদের কেনাকাটায় সেরা অভিজ্ঞতা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

দারাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা বিয়ার্কে মিকেলসেন জানান, এবারের ১১.১১ ক্যাম্পেইন আগের বছরগুলোর তুলনায় আলাদা ছিল।

তিনি বলেন, “চলতি বছর ক্যাম্পেইনে আমরা দুর্দান্ত ডিলের পাশাপাশি চমৎকার ও উদ্ভাবনী ক্রেতা অভিজ্ঞতা নিশ্চিত করতে জোর দিয়েছি। আমরা সামগ্রিক শপিং অভিজ্ঞতাকে আরও উন্নত ও সহজ করার চেষ্টা করেছি, যেন ক্রেতারা স্বাচ্ছ্যন্দে পণ্য খুঁজে পান এবং ব্রাউজিং থেকে শুরু করে পণ্য কেনা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সহজে সম্পন্ন করতে পারেন।”

তিনি আরও জানান, “কেনাকাটা সবসময়ই আনন্দদায়ক ও রোমাঞ্চপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে। আমরা চাই এ অঞ্চলের সকল ক্রেতা ১১.১১ ক্যাম্পেইনে চমৎকার সময় উপভোগ করুক।”

দারাজ এর ৫ কোটি পণ্যের জন্য আরও পার্সোনালাইজড, সহজ ও চমৎকার কেনাকাটার অভিজ্ঞতা দিতে নিজেদের মার্কেটপ্লেসে নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত করেছে।

সর্বশেষ ফিচারের মধ্যে একটি হল শপেবল লাইভস্ট্রিমিং। এ প্রযুক্তির ফলে ক্রেতারা সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে বিক্রেতাদের সাথে যুক্ত হতে পারছেন, নতুন পণ্য সম্পর্কে জানতে পারছেন, পণ্য ব্যবহারের বিভিন্ন উপায় সম্পর্কে জানতে পারছেন এবং বিক্রেতাদের সাথে পণ্যের রিভিউ সম্পর্কিত বিষয়ে যুক্ত হতে পারছেন। এ উদ্ভাবনের ফলে অনলাইন ও অফলাইন শপিং অভিজ্ঞতার ব্যবধান কমে এসেছে এবং ক্রেতারা আরও সচেতনভাবে পণ্য অর্ডার দিতে পারছেন।

এর পাশাপাশি, দারাজের প্রতিটি কেনাকাটার সেকশন একীভূত ও পার্সোনালাইজ করা হয়েছে। প্রত্যেক দারাজ অ্যাপ ব্যবহারকারী অনন্য নেভিগেশনের মাধ্যমে সহজেই তাদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী ডিল ও প্রমোশন উপভোগ করতে পারছেন।

ক্রেতা অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি এ অঞ্চলের ক্রেতারা যেনো আরও সাসটেইনেবল উপায়ে অনলাইন কেনাকাটা উপভোগ করতে পারেন এ ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছে দারাজ। প্রতিষ্ঠানটি জ্বালানি খরচ কমাতে সৌরশক্তিতে বিনিয়োগ করেছে, কাগজের ব্যবহার কমাতে অটোমেশন প্রয়োগ করেছে এবং পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারে দশ লাখ গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছে।

মিকেলসেন জানান, “ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আমরা এ অঞ্চলের মানুষের ওপর ইতিবাচক প্রভাব রাখতে চাই। তারই অংশ হিসেবে ১১.১১ ক্যাম্পেইনে সেরা শপিং অভিজ্ঞতা দেয়ার চেষ্টা করেছি। আমাদের প্রত্যাশা, এই বিষয়টি আমাদের ক্রেতাদের তাদের করণীয় বিষয়ে আরও সক্রিয়ভাবে চিন্তা করতে সহায়তা করবে। ”

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি