রবিবার, জুন ১৪, ২০২৬
34.7 C
Dhaka

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: প্রসিদ্ধ ও প্রাচীনতম আবাসিক গবেষণাকেন্দ্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গতকাল পরিদর্শন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী পলক হার্ভার্ডের দ্বিতীয় প্রাচীনতম ভবন এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থান ওয়াডসওয়ার্থ হাউসে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন।

এ সময় উপস্থিত ছিলেন অফিস অব দ্যা প্রভোস্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শায়রা কচুবায়েভা, হার্ভার্ডের ইমার্জেন্সি মেডিসিনের সহকারী অধ্যাপক সচিত বালসারি লক্ষ্মী মিত্তাল এবং ফ্যামিলি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিতেশ হাথি। আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের পলিসি এডভাইজার আনীর চৌধুরী এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ খাইরুল আমিন।

বৈঠকে যৌথ গবেষণার জন্য আইসিটি বিভাগ ও হার্ভাড বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলি নির্বাচনে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী জানান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রম হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষের সঙ্গে আইসিটি বিভাগের একটি একটি সমঝোতা চুক্তি (এমওইউ ) শীঘ্রই স্বাক্ষরিত হবে। বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা, আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশে স্কুল পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা, স্কুল অব ফিউচার, ৪৩টি হাইটেক পার্ক, ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা, রোবটিকস, এআর/ভিআর, ব্লকচেইনসহ ফ্রন্টিয়ার টেকনোলজি বিষয়ে প্রশিক্ষত জনগোষ্ঠী গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়সমূহ বিশেষায়িত ল্যাব, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠাসহ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ অগ্রগতি তাদের নিকট তুলে ধরেন।

তিনি আরো জানান বিগত ১৩ বছরে তথ্যপ্রযুক্তি খাতে যথাযথ অবকাঠামো গড়ে ওঠার কারণে কোভিড কালীন সময়ে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিনোদন, আদালত ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা সম্ভব হয়েছে। ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এছাড়াও, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) পরিদর্শন করেন এবং এমআইটির নির্বাহী পরিচালকের সাথে বৈঠক করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি