বুধবার, জুলাই ২৯, ২০২৬
26.5 C
Dhaka

হায়ার কর্পোরেশনের প্ল্যাটিনাম পার্টনার অ্যাওয়ার্ড ২০২৪ জিতেছে টিভি হাট

চীনের কিংডাও, ১৯ অক্টোবর, ২০২৪ — টিভি রিটেইল এবং গ্রাহক সেবায় অভূতপূর্ব সাফল্যের জন্য বাংলাদেশের স্বনামধন্য হোম অ্যাপ্লায়েন্স রিটেইল প্ল্যাটফর্ম টিভি হাট, হায়ার গ্রুপ কর্পোরেশন থেকে প্রেস্টিজিয়াস প্ল্যাটিনাম পার্টনার অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে। পুরস্কারটি চীনের কিংডাও, শানডং-এ হায়ার গ্রুপের সদর দফতরে অনুষ্ঠিত একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।

হায়ার কর্পোরেশনের দক্ষিণ এশিয়ার টিভি পণ্য পরিচালক মিস্টার কাই এই অ্যাওয়ার্ডটি তুলে দেন টিভি হাটের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার নাইম আহসান এর হাতে। অনুষ্ঠানে টিভি হাটের নিরবচ্ছিন্ন রিটেইল সহায়তা এবং আন্তরিক গ্রাহক সেবা প্রদানের নিরলস প্রচেষ্টাকে প্রশংসিত করা হয়।

“হায়ারের এই পুরস্কার বাংলাদেশি গ্রাহকদের জন্য বেস্ট হোম অ্যাপ্লায়েন্স সল্যুশন নিশ্চিত করতে টিভি হাটের যে অক্লান্ত চেষ্টা তাকেই স্বীকৃতি দেয়,” বলেছেন, মিস্টার নাইম আহসান। “হায়ারের বিশেষ সহযোগিতায়, বাংলাদেশের বাজারে এই বছরের শেষ নাগাদ আমরা আরোও কিছু চমকপ্রদ এবং নতুন ধরনের স্মার্ট পণ্য আনতে যাচ্ছি।”

“টিভি হাট বাংলাদেশে হায়ারের একটি বিশ্বস্ত রিটেইল পার্টনার, গত বছরও সর্বোচ্চ টিভি বিক্রয় করে টিভি টাইটান ২০২৩ অ্যাওয়ার্ড জিতে নেয় তারা।” হায়ার এর মিস্টার কাই যোগ করেন, “এই বছরের অ্যাওয়ার্ডটি টিভি হাটের বিশেষ রিটেইল পারফরম্যান্স, অসাধারণ মার্কেটিং এবং অতুলনীয় গ্রাহক সেবার স্বীকৃতি।”

বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স বাজার ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলারেরও বেশি হতে চলেছে, যেখানে এই দশকে প্রতিবছর গড়ে ১৭% হারে হোম অ্যাপ্লায়েন্সের বাজার বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল কনজিউমার ইলেকট্রনিক্স শিল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতি ও উপস্থিতি নিসশ্চিতকরণে, এই অর্জন টিভি হাটকে অনুপ্রাণিত করে।

টিভি হাট সম্পর্কে

টিভি হাট বাংলাদেশের একটি শীৰ্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স রিটেইল প্ল্যাটফর্ম, যারা হোম অ্যাপ্লায়েন্স রিটেইলে ক্লিক-এন্ড-মর্টার মডেলে পরিচালিত হয়। টিভি হাট তাদের ব্যতিক্রমী গ্রাহক সেবা, প্রতিযোগিতামূলক মূল্য এবং এক্সক্লুসিভ পণ্য সমাহার নিয়ে বিগত তিন বছরে ৫গুণ বৃদ্ধি পেয়েছে, এবং বাংলাদেশি বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি