শনিবার, আগস্ট ২২, ২০২৬
34 C
Dhaka

হাই-টেক পার্ক এমডি হিসেবে যোগদান করলেন অতিরিক্ত সচিব ডা. বিকর্ণ কুমার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন ডা. বিকর্ণ কুমার ঘোষ। এর আগে গত ৩০ মে, ২০২১ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতো দিন তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। 

আজ (মঙ্গলবার) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর পরিচালক (অর্থ ও প্রশাসন) এ এন এম সফিকুল ইসলাম (যুগ্মসচিব), পরিচালক (কারিগরি) সৈয়দ জহুরুল ইসলাম (যুগ্ম সচিব) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সকল কর্মকর্তা এবং আওতাধীন সকল প্রকল্পের পরিচালক ও উপ-পরিচালকগণ উপস্থিত ছিলেন। নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ডা. বিকর্ণ কুমার ঘোষ-কে পেয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

ডা. বিকর্ণ কুমার ঘোষ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আগামী দিনে আরো গতিশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আজ কর্মকর্তাগণের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ প্রদান করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাতির পিতা, মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ১৫ই আগস্টের শহীদগণের আত্মার শান্তি কামনা করেন।  

বৃহত্তর যশোর সমিতি-ঢাকার সহ-সভাপতি বিকর্ণ কুমার ঘোষ জেলার ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। গ্রামেই তাঁর বেড়ে ওঠা। কর্মজীবনে নিতান্তই সাধারণ একজন সরকারী কর্মকর্তা সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে গিয়েছেন। যশোর এম এম কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি কৃতিত্বের সাথে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার হিসেবে খুলনা জেলায় ১৯৯৩ সালে যোগদান করেন ডা. বিকর্ণ কুমার ঘোষ। বর্ণাঢ্য কর্মজীবনে এরপর নড়াইল, মাগুরা, নীলফামারী, রাঙামাটি, ময়মনসিংহ, বরগুনা ও গাজীপুর জেলায় প্রশাসনের বিভিন্ন পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালে উপসচিব পদে পদোন্নতি পান। ২০১৬ সালে যুগ্ম-সচিব, ২০১৯ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান ডা. বিকর্ণ কুমার ঘোষ। সর্বশেষ তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে এমপিএইচ, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ই-গভর্নমেন্ট লিডারশিপ, সুইডেন থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি, স্টানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন ডা. বিকর্ণ কুমার ঘোষ।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি