বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষস্থানীয় ফোল্ডেবল স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে হুয়াওয়ে। চলমান মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রথমবারের মতো হুয়াওয়ে এ দ্রুত বর্ধনশীল সেগমেন্টে শীর্ষস্থান অর্জন করেছে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর গিজমোচায়না।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বছরওয়ারি হিসাবে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি ২৫৭ শতাংশ বেড়েছে। এর বিপরীতে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের বাজার হিস্যা ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ৫৮ শতাংশ থেকে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ২৩ শতাংশে নেমে এসেছে।

হুয়াওয়ের সাফল্যের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে ফাইভজি ফোল্ডেবল মডেলগুলো কাজ করেছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। গত বছরের একই সময়ে তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে হুয়াওয়ে ৮৪ শতাংশ ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি করেছে, যার অধিকাংশ ছিল ফাইভজি মডেল। এ সময়ে কোম্পানিটির জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোন মডেলের মধ্যে ছিল মেট এক্স ফাইভ ও পকেট টু।

অন্যদিকে নতুন ডিভাইস উন্মোচনের ধীর গতি স্যামসাংয়ের ফোল্ডেবল বাজারে মন্দার কারণ হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। কোম্পানিটি বাজার পুনরুদ্ধারে গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স ও ফ্লিপ সিক্স আনার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

চীনের বাজারে হুয়াওয়ের বিপরীতে অনর ও মটোরোলা অন্যান্য দেশে ফোল্ডেবল স্মার্টফোন বিক্রিতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। বৈশ্বিক ফোল্ডেবল স্মার্টফোন বাজারে অনরের বাজার হিস্যা গত বছরের ৩ শতাংশ থেকে চলতি বছরে প্রথম প্রান্তিকে ১২ শতাংশে উন্নীত হয়েছে, যা এটিকে ফোল্ডেবল সেগমেন্টে তৃতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত করেছে।-সূত্র টেকজুম.টিভি

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি