মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
27.2 C
Dhaka

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ফ্রিল্যান্স মিটআপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় সম্প্রতি ময়মনসিংহে একটি ফ্রিল্যান্সার মিটআপের আয়োজন করে। ফ্রিল্যান্সাররা নিয়মিত মুখোমুখি হচ্ছেন এমন নানান সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। আয়োজনে বিভিন্ন সমস্যা চিহ্নিত করার প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং উপায় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ফ্রিল্যান্সারদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কীভাবে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে তা তুলে ধরা হয়।  

ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে এই মিটআপটি আয়োজিত হয়। এই অঞ্চলের ৭৫ এরও বেশি ফ্রিল্যান্সার এই আয়োজনে অংশ নেন এবং তাদের সমস্যা ও কার্যকর সমাধান নিয়ে আলোচনা করেন। 

‘ফ্রিল্যান্সারস কন্ট্রিবিউশন টু বিল্ডিং স্মার্ট বাংলাদেশ অ্যান্ড এমএফএস অ্যাজ গ্রোথ ফ্যাসিলিটেটর’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট-সংক্রান্ত সমস্যা ও কাজের স্বীকৃতির অভাবের মতো ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়। তিনজন ফ্রিল্যান্সার তাদের এই সমস্যাগুলো তুলে ধরেন ও সমাধানের ওপর গুরুত্ব দেন। তারা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ফ্রিল্যান্সারদের সহায়তা করার ক্ষেত্রে ব্যাংক ও এমএফএস সেবা প্রদানকারীদের ভূমিকা উল্লেখ করেন।

আয়োজনে ফ্রিল্যান্সিং খাতের সামগ্রিক অবস্থা, এর সম্ভাবনা ও বিকাশের ক্ষেত্র এবং কীভাবে বিভিন্ন সেবার মাধ্যমে ফ্রিল্যান্সারদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়তা করছে ইউসিবি ও উপায়, তা নিয়ে আলোচনা করা হয়। চতুর্থবারের মতো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করলো উপায়। এর আগে ইউসিবি হেডঅফিস, কুষ্টিয়া ও কুমিল্লায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।

উল্লেখ্য, ফ্রিল্যান্সারদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সমাধান দেওয়ার লক্ষ্য নিয়ে ইউসিবি’র স্বাধীন অ্যাকাউন্টটি চালু করা হয়েছে; নিরবচ্ছিন্নভাবে টাকা গ্রহণ করার ক্ষেত্রে এটি একদম সহজ একটি উপায়। পাশাপাশি, ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড নিয়ে এসেছে উপায়। ফ্রিল্যান্সাররা এই কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে ফান্ড ব্যবহার, মার্চেন্ট পেমেন্ট (অনলাইন ও অফলাইন) এবং দেশে-বিদেশে এটিএম সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। তারা পেওনিয়র থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন ও উপায় অ্যাকাউন্ট ব্যবহার করে সর্বনিম্ন ক্যাশআউট খরচে টাকা তুলতে পারবেন। এসমস্ত বিশেষ ফিচার ফ্রিল্যান্সারদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও সহজ করতে ভূমিকা রাখছে।

অতিথি ও অংশগ্রহণকারী ফ্রিল্যান্সারদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি