শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
29.3 C
Dhaka

স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি দেবে না কোয়ালকম

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি দিতে ইরিডিয়ামের সঙ্গে চুক্তি করেছিল কোয়ালকম। এর মেয়াদ শেষ হওয়ায় এখন থেকে আর ব্যবহারকারীদের এ পরিষেবা দেবে না কোম্পানিটি। স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে জরুরি মুহূর্তে সেলফোন থেকে মেসেজ পাঠানোর সুবিধা পাওয়া যেত। কিন্তু সব ডিভাইসে এ প্রযুক্তি সেভাবে আসেনি।

এ কারণে চুক্তি থেকে সরে এসেছে প্রতিষ্ঠান দুটি।অ্যাপল এরই মধ্যে আইফোনে জরুরি স্যাটেলাইট পরিষেবা চালু করেছে। এ পরিষেবায় অ্যাপল ব্যবহারকারীরা জরুরি পরিস্থিতিতে এসওএস বার্তা পাঠাতে পারে। অ্যান্ড্রয়েডেও অনুরূপ স্যাটেলাইট টেক্সটিং পরিষেবা আনার কথা ছিল। এটি ব্যাপকভাবে গৃহীত হয়নি।ইরিডিয়াম জানিয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতাদের মধ্যে এ প্রযুক্তিটি কম জনপ্রিয় হওয়ার কারণে কোয়ালকম চুক্তিটি বাতিল করেছে। স্যাটেলাইটনির্ভর প্রযুক্তি ব্যবহারে অতিরিক্ত ব্যয় ব্র্যান্ডগুলোকে ডিভাইসে পরিষেবা অন্তর্ভুক্ত করতে নিরুৎসাহিত করেছিল।

স্ন্যাপড্রাগন স্যাটেলাইট পরিষেবা দিতে ব্যর্থ হলেও, ইরিডিয়াম বলেছে প্রযুক্তিটি ভালোভাবে কাজ করেছে। এখন ইরিডিয়াম ভবিষ্যতে স্মার্টফোনে স্যাটেলাইট টেক্সটিং আনতে অন্যান্য কোম্পানির সঙ্গে অংশীদারত্ব চুক্তি করবে কিনা সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি।গত বছর আইফোন ১৪-তে জরুরি স্যাটেলাইট এসওএস মেসেজিং পরিষেবা চালু করে অ্যাপল। চলতি বছর পরিষেবাটি আরো সম্প্রসারিত করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। স্পেসএক্সের স্টারলিংক ২০২৪ সালের মধ্যে সরাসরি স্যাটেলাইট সংযোগ দেয়ার পরিকল্পনা করেছে।

স্টারলিংক টি-মোবাইলের মতো টেলিকমের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করছে।সুতরাং স্মার্টফোনের জন্য স্যাটেলাইট প্রযুক্তি এখনো প্রসারিত হচ্ছে। কিন্তু কোয়ালকমের নির্দিষ্ট স্ন্যাপড্রাগন স্যাটেলাইট পরিষেবা নিয়ে অ্যান্ড্রয়েড সেলফোন নির্মাতারা তেমন আগ্রহ দেখায়নি।

তবে প্রযুক্তিবিদদের ধারণা স্যাটেলাইট মেসেজিং ভবিষ্যতে অন্যান্য অংশীদারত্বের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে পুনরায় চালু হতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি