মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

স্কুলের মেয়েদের জন্য বিডি গার্লস কোডিং প্রকল্প শুরু

টেকভিশন২৪ ডেস্ক: এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) মেয়ে শিক্ষার্থীদের কোডিং শেখানোর জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। ঢাকার বনানীতে ইকো বাংলাদেশের অফিসে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে।

স্কুলের মেয়ে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করা এবং সচেতনতা তৈরির মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কাজের উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করার জন্য এই চুক্তি সম্পন্ন হয়। নভেম্বর মাসের এক তারিখ থেকে প্রাথমিকভাবে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে।

বিডিওএসএন অনলাইন ও অফলাইনে নানারকম প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এই চুক্তির ফলে বিডি গার্লস কোডিং প্রকল্পের মাধ্যমে ইকো বাংলাদেশ ও বিডিওএসএন সম্মিলিতভাবে সারাদেশে স্কুলের মেয়েদের জন্য প্রোগ্রামিং শেখানোর ওয়ার্কশপ ও প্রোগ্রামিং কন্টেস্ট আয়োজন করবে।   

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের তথ্যমতে আগামীতে স্কুল শিক্ষার্থীদের আইসিটি বইয়ে নতুন সংযোজন হিসেবে প্রোগ্রামিং বিষয়টি যুক্ত করা হবে। এই প্রকল্পে স্কুলের মেয়েশিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করা হবে, যেন শিক্ষার্থীদের ক্লাসরুমে প্রোগ্রামিং শেখা সহজ হয়। এই প্রকল্পের মাধ্যমে বিডিওএসএন ও ইকো বাংলাদেশ পারস্পরিক সহযোগিতায় স্ক্র্যাচ প্রোগ্রামিং শেখানো হবে। ইকো বাংলাদেশের অর্থায়নে শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা ও প্রোগ্রামিং ক্যাম্পের আয়োজন করবে বিডিওএসএন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইকো বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ইকো বাংলাদেশের সভাপতি নওয়াজীস আরা, সাধারণ সম্পাদক আমাতুর রশিদ, সদস্য ড. আহমাদ সালাহুদদীন, কোষাধ্যক্ষ মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী এবং শেফা ইন্সটিটিউটের সদস্য আমাতুর রহীম । বিডিওএসএন-এর পক্ষে ছিলেন বিডিওএসএন এর সাধারণ সম্পাদক মুনির হাসান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। চুক্তিপত্রে ইকো বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন আমাতুর রশিদ এবং বিডিওএসএনের পক্ষে স্বাক্ষর করেন কানিজ ফাতেমা।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও সদস্যরা মেয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ইকো বাংলাদেশের নির্বাহী পরিচালক আমাতুর রশিদ বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কার্যক্রমের প্রশংসা করেন এবং একই লক্ষ্যে কাজ করার অঙ্গিকার করেন। ইকো বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটির সদস্য ড. আহমাদ সালাহুদদীন আশা করেন, এই চুক্তির ফলে এখন থেকে মেয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখা সহজতর হবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি