শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

সেইফকিপার-চ্যানেল আই সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা পুরস্কার পেয়েছেন আয়মান সাদিক

দেশের সেরা ফেসবুক কন্টেন্ট নির্মাতার স্বীকৃতি পেয়েছেন টেনমিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। তিনি সেইফকিপার-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন।

টেকভিশন২৪ ডেস্ক: এবার ২৩টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

চলতি বছর চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওর ওপর ভিত্তি করে এ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। জুরি বোর্ডের রায়ে নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্র, নাটক, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী। এছাড়া দুজনকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা। এবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর ডিজিটাল ব্যাংকিং অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও শ্রেষ্ঠ ফ্রন্টলাইনার অ্যাওয়ার্ড পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

পুরস্কারজয়ী আয়মান সাদিক বলেন, ‘আসলে যেকোনো অর্জনই ভীষণ আনন্দের। আমাদের দেশের প্রেক্ষাপটে এ ধরনের আয়োজনের জন্য বড় সাধুবাদ জানাই আয়োজকদের। এই অর্জন আমাদের সারাদেশের শিক্ষার্থীদের জন্যেও বড় সুখবর।’

এর আগে আয়মান সাদিক দ্যা কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড, ফোর্বস থার্টি আন্ডার থার্টি স্বীকৃতি অর্জন, বেসিস আইসিটি পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন। তার প্রতিষ্ঠিত স্কুল দেশজুড়ে অসংখ্য মানুষকে নানাভাবে সহায়তা করে চলেছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি