মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
32 C
Dhaka

সুপারবাইক নিনজার নতুন ভার্সন আনলো কাওয়াসাকি

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় বাইক সংস্থা কাওয়াসাকি। নতুন সুপারবাইক নিনজা জেডএক্স-৪আরআর আনলো সংস্থা। ৩৯৯ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে এতে। এটি একটি ইনলাইন-ফোর ইঞ্জিন, যা সর্বোচ্চ ৭৭ হর্সপাওয়ার এবং ৩৯ এনএম টর্ক তৈরি করতে পারে।

এই মডেলের ফ্রেম আর স্ট্যান্ডার্ড মডেলের ফ্রেমের বড় কোনো পার্থক্য নেই। শুধু তফাৎ রয়েছে সাসপেনশনে। সামনে মিলবে অ্যাডজাস্টেবেল প্রি-লোড ফর্ক এবং পেছনে মনোশক। এতে বাই-ডাইরেকশনাল কুইকশিফটারও দেওয়া হয়েছে।

কাওয়াসাকির সিগনেচার ডিজাইন রেসিং গ্রিন রঙের সঙ্গে পাওয়া যাবে এই স্পোর্টস বাইক। একাধিক রাইডিং মোড রয়েছে – স্পোর্ট, রেইন, রোড এবং রাইডার। ট্র্যাকশন কন্ট্রোল এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমও পাওয়া যাবে। কাওয়াসাকি জেডএক্স-৪আরআর বাইকের টপ স্পিড ২৫৩ কিলোমিটার প্রতি ঘণ্টা।

কাওয়াসাকি বাইকের ক্ষেত্রে তার গতি, পারফেকশন এবং শক্তিশালী ইঞ্জিন অনেক বেশি প্রভাব রাখে। সেই বিভাগে কমতি রাখেনি কোম্পানি। উপরন্তু, উন্নত সাসপেনশন এবং ফিচার্স যোগ করা হয়েছে বাইকে, যা রাইডারকে আরও বেশি আকৃষ্ট করতে পারে।

ভারতীয় বাজারে বহু প্রতীক্ষার পর এই বাইক আনলো সংস্থা। বাইকের দাম রাখা হয়েছে ৯ লাখ ১০ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৮১ হাজার টাকা। এর থেকে দামি ভারতে আর কোনো ৪০০ সিসির মোটরসাইকেল নেই।-সূত্র টেক জুম.টিভি

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি